প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

ইরান একটু ‘চালাকি’ করছে, বললেন ট্রাম্প

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ণ
ইরান একটু ‘চালাকি’ করছে, বললেন ট্রাম্প

Manual3 Ad Code

নিউজ ডেস্ক:
ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতি হচ্ছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার তিনি বলেছেন, “আলোচনা এগোলেও ইরান কিছুটা ‘চালাকি’ করার চেষ্টা করছে।” তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের অবস্থান কঠোর।

ট্রাম্প বলেন, “আমাদের মধ্যে বেশ ভালো আলোচনা চলছে। তবে ইরান কিছুটা চালাকি দেখাচ্ছে, যা তারা গত ৪৭ বছর ধরেই করে আসছে।”

Manual5 Ad Code

ইরানের পক্ষ থেকে হরমুজ প্রণালী বন্ধের হুমকির দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, “তারা আবারও প্রণালীটি বন্ধ করে দিতে চেয়েছিল, যা তারা বছরের পর বছর ধরে করে আসছে। কিন্তু আমাদের ব্ল্যাকমেইল করা যাবে না।”

Manual6 Ad Code

এ বিষয়ে বিস্তারিত তথ্য দিনের শেষ নাগাদ জানানো হবে বলেও উল্লেখ করেন তিনি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, “আমরা তাদের সঙ্গে কথা বলছি, তবে আমাদের অবস্থান অত্যন্ত কঠোর। তারা প্রচুর মানুষ হত্যা করেছে। আমাদের অনেক মানুষ তাদের হাতে প্রাণ হারিয়েছে।” সূত্র: দ্য গার্ডিয়ান, আল-জাজিরা

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code