প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের সাড়ে ৪ লক্ষাধিক শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

editor
প্রকাশিত এপ্রিল ১৯, ২০২৬, ০১:১৩ অপরাহ্ণ
সিলেটের সাড়ে ৪ লক্ষাধিক শিশু পাচ্ছে হাম-রুবেলার টিকা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
প্রস্তুতি সম্পন্ন। সোমবার থেকে সিলেটের সাড়ে ৪ লক্ষাধিক শিশুকে হামের দেওয়া শুরু হবে। সিলেট মহানগরীতে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। আর সিলেট জেলায় এ কর্মসূচি উদ্বোধন করবেন প্রবাসী কল্য্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সাড়ে ৪ লক্ষাধিক শিশুর মধ্যে সিলেট মহনগর এলাকার ৬৮ হাজার ৫৪০ ও সিলেট জেলার শিশুর সংখ্যা ৩ লাখ ৯৬ হাজার ৫১৪ জন।

Manual7 Ad Code

রবিবার (১৯ এপ্রিল) সিলেটের সিভিল সার্জনের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব তথ্য জানান সিলেটের সিভিল সার্জন ডাক্তার মো. নাসির উদ্দিন।

মতবিনিময় সভায় জানানো হয়, সোমবার (২০ এপ্রিল) সিলেট জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হবে। ২১ দিনের এই কর্মসূচি শেষ হবে আগামী ১১ মে। কর্মসূচি চলাকালে সিলেট জেলার ২ হাজার ৪৬১টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের টিকা দেওয়া হবে।

সিলেট জেলার মধ্যে এবার সবচেয়ে বেশি লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে গোয়াইনঘাটে, ৬১ হাজার জন। এ উপজেলায় স্থায়ী অস্থায়ী মিলিয়ে মোট ২৬৫ কেন্দ্রে টিকা দেওয়া হবে।

কানাইঘাটে ৪১ হাজার ১৯১ জন শিশুকে স্থায়ী অস্থায়ী মিলে টিকা দেওয়া হবে ২১৭টি কেন্দ্রে, গোলাপগঞ্জে মোট ২৬৫ কেন্দ্রে টিকা দেওয়া হবে ৪০ হাজার ৫৮৮ জন শিশুকে।

Manual3 Ad Code

সিলেট সদরে ৪০ হাজার ৩৬৭ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১৬৯টি, বালাগঞ্জে ১০ হাজার ৫১৯ শিশুর জন্য কেন্দ্র ১৪৫টি, বিয়ানীবাজারে ২৭ হাজার ৯৯২ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ২৬৫টি, বিশ্বনাথে ২২ হাজার ৮৬৬ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১৯৩টি, কোম্পানীগঞ্জে ৩৯ হাজার ১৫০ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১৪৫টি, দক্ষিণ সুরমায় ২৫ হাজার ৬০ জন শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১৯৩টি, ফেঞ্চুগঞ্জে ১২ হাজার ১৫৮ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১২১টি, জৈন্তাপুরে ২৭ হাজার ১০২ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১২২টি, ওসমানীনগরে ১৮ হাজার ৩০৮ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ১৯৩টি, জকিগঞ্জে ৩০ হাজার ২১৩ শিশুর জন্য টিকাদান কেন্দ্র ২১৭টি।

মতবিনিময় সভায় জানানো হয়, সিলেট জেলায় ৩১২ জন টিকাদান কর্মী, ৬০৪ জন স্বেচ্ছাসেবী, প্রতিটি ওয়ার্ডে ১ জন করে মোট ৩০০ জন সুপারভাইজার কাজ করবেন।

সোমবার সকাল ১০টায় জৈন্তাপুর উপজেলার চিকনাগুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই কর্মসূচির উদ্বোধন করবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

এদিকে একই দিন সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ৪২টি ওয়ার্ডের মোট ৬৮ হাজার ৫৪০ জন শিশুকেও হাম রুবেলার টিকা দেওয়া হবে।

Manual7 Ad Code

রবিবার (১৯ এপ্রিল) সিলেট নগরভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক মতবিনিয়ম সভায় সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, সোমবার সকাল ১০টায় জিন্দাবাজারস্থ সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে টিকাদান কর্মসূচির উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য খন্দকার আব্দুল মুক্তিাদির।

Manual1 Ad Code

সভায় সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইসলাম জানান, সিলেট মহানগরীতে প্রথম ধাপে প্রতিটি ওয়ার্ডের কমিউনিটি পর্যায়ে এবং পরবর্তী ধাপে শিক্ষা প্রতিষ্ঠানে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। প্রতিদিন ৮৪টি টিম এ কার্যক্রমে নিয়োজিত থাকবে, প্রতিটি টিমে থাকবেন ২ জন ভ্যাকসিনেটর ও ৩ জন স্বেচ্ছাসেবী। কমিউনিটি পর্যায়ে ৮ কর্মদিবস এবং স্কুল পর্যায়ে ৬ কর্মদিবস এই ক্যাম্পেইন চলবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code