প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

মাদ্রাসায় শেকলে বাঁধা ছিলো দুই শিশু, পালিয়ে চলে আসে শহরে

editor
প্রকাশিত এপ্রিল ২২, ২০২৬, ১২:৫৬ অপরাহ্ণ
মাদ্রাসায় শেকলে বাঁধা ছিলো দুই শিশু, পালিয়ে চলে আসে শহরে

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

চুনারুঘাট প্রতিনিধি:

হবিগঞ্জের চুনারুঘাটে শিকল বাঁধা অবস্থায় শিশুকে উদ্ধার করা হয়েছে। শিশু দুটি স্থানীয় দেওরগাছ হাফেজিয়া মাদরাসার আবাসিক শিক্ষার্থী বলে জানা গেছে।

Manual3 Ad Code

মাদ্রাসা প্রায়ই পালিয়ে চলে যাওয়ায় পরিবারের কথায় তাদের মাদ্রায় শিকল দিয়ে বেঁধে রাখা হয় বলে জানা গেছে।

Manual7 Ad Code

উদ্ধার হওয়া শিশুরা হলো, হবিগঞ্জ সদর উপজেলার চাঁনপুর গ্রামের মফিজুল ইসলামের ছেলে মারুফ ইসলাম সবুজ (৯) জেলার বানিয়াচং উপজেলার পাথারিয়া গ্রামের বেলু মিয়ার ছেলে সায়েম মিয়া (৮)।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে পৌর শহর থেকে তাদের উদ্ধার করেন স্থানীয়রা। এরপর তাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসা হয়। পরে ইউএনওর নির্দেশে তাদের শিকল কেটে চুনারুঘাট থানা হেফাজতে পাঠানো হয়। বিষয়টি এলাকায় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তোলপাড় তুলেছে।

তাদের পরিবার জানায়, শিশুদের চুনারুঘাট উপজেলার দেওরগাছ হাফেজিয়া মাদরাসায় আবাসিকে রেখে পড়ানো হতো। তারা প্রায়ই শিক্ষকদের চোখ ফাঁকি দিয়ে বাড়ি চলে যেত। সম্প্রতি বাড়ি যাওয়ার পর তাদের বাবা-মা ৪০০ টাকায় শিকল কিনে মাদরাসায় বেঁধে রেখে যান। মঙ্গলবার বিকেলে সুযোগ বুঝে তারা শিকল কেটে বাজারে চলে আসে।

Manual2 Ad Code

চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএওন) গালিব চৌধুরী জানান, স্থানীয়রা তাদেরকে উপজেলা পরিষদের নিয়ে আসলে আমি তাদের শিকল কেটে থানায় হস্তান্তর করি।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম জানান, তাদের পরিবারের লোকের পরামর্শ মতেই তাদেরকে পায়ে শিকল পরানো হয়। বিকালে মাদ্রাসার ছাত্রদের তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code