প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

editor
প্রকাশিত এপ্রিল ২৩, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
জরুরি মেরামত ও সংরক্ষণ কাজসহ এবং লাইনের উন্নয়ন কাজের অংশ হিসেবে সিলেট নগরীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকাগুলোয় শনিবার সকালে বিদ্যুৎ থাকবে না। পূর্ব ঘোষণা অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে বিদ্যুৎ ব্যবস্থা সচল করা হবে।

Manual5 Ad Code

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।

Manual3 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে ১০টা পর্যন্ত পাঠানটুলা ১১ ফিডারের আওতাধীন পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আ/এ, মদিনা মার্কেট ও আশপাশ এলাকাসমূহে বিদ্যুৎ সংযোগ বন্ধ থাকবে।

একই সময়ে বিমানবন্দর ১১ ফিডারের আওতাধীন লাভলী রোড, তপোবন আ/এ, বর্ণমালা স্কুল, আলমদিনা টাওয়ার, মদিনা মার্কেট বাজার, আখরাগলি, বাগবাড়ী, সুরমা আ/এ, লেকসিটিসহ আশপাশ এলাকাতেও বিদ্যুৎ থাকবে না।

Manual1 Ad Code

বিজ্ঞপ্তিতে নির্বাহী প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক জানান, কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ করা হবে। তিনি সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের দুঃখ প্রকাশ করে সবার সহযোগীতা চেয়েছেন।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code