স্টাফ রিপোর্টার :
মালয়েশিয়ায় গাড়ির ধাক্কায় সিলেটি বিভাগের হবিগঞ্জ জেলার এক যুবক নিহতের ঘটনায় দেশটির এক সেনা কর্মকর্তাকে পাঁচ দিনের রিমান্ডে দেওয়া হয়েছে।
Manual6 Ad Code
শুক্রবার (২৪ এপ্রিল) সকালে দেশটির ডাং ওয়াঙ্গি জেলা পুলিশ সদর দপ্তরের রিমান্ড কক্ষে রিমান্ড আবেদন করা হয়। মঙ্গলবার পর্যন্ত পাঁচ দিন তাকে জিজ্ঞাসাবাদ করা হবে।
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশের কর্মকর্তা মোহাম্মদ জামজুরি মোহাম্মদ ঈসা বলেন, ‘তাদের আবেদনের ভিত্তিতে বিচারক গুপ্তান নর আসিকিন মুরলিকামাল রিমান্ডে নেওয়ার আদেশ দেন।’
মালয়েশিয়ায় বেড়াতে গিয়ে বৃহস্পতিবার দুই গাড়ির সংঘর্ষে নিহত হন বাংলাদেশি নাগরিক মুজাহিদ মিল্লাদ (২২)। এ ঘটনায় আহত হন তার স্ত্রী তাবাসসুম আবিদা। এ দম্পতির বাড়ি হবিগঞ্জে।
Manual3 Ad Code
কুয়ালালামপুর ট্রাফিক পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে তারা বিমানবন্দর থেকে ‘মাজু’ মহাসড়ক ধরে যাচ্ছিলেন।
Manual6 Ad Code
ওই সময় ৩১ বছর বয়সী ওই সেনা কর্মকর্তা গাড়ি চালিয়ে আসছিলেন বিপরীত দিক থেকে। ওই সেনা কর্মকর্তা গাড়ি নিয়ে ভুল লেনে ঢুকে পড়েন। এতে দুই গাড়ির সংঘর্ষে ঘটনাস্থলে মুজাহিদ মিল্লাদের মৃত্যু হয়। সংঘর্ষে সেনা কর্মকর্তা ও তার গাড়িতে থাকা এক নারীও আহত হন।
ঘটনার পর সড়ক পরিবহন আইনে মামলা করে সেনা কর্মকর্তাকে গ্রেপ্তার দেখায় পুলিশ। মামলায় তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হত।