প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৮ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
২৫শে সফর, ১৪৪৮ হিজরি

‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস

editor
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ণ
‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’- হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের আগেই বলেছিলেন ট্রাম্পের প্রেস

Manual3 Ad Code

ডিজিটাল ডেস্ক :
যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় গুলির ঘটনায় ওয়াশিংটনকে নাড়িয়ে দিয়েছে। এরই মধ্যে সামনে এলো অনুষ্ঠানের ঠিক আগে করা ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিটের মন্তব্য।

ইয়াহুর প্রতিবেদন অনুযায়ী, যে হোটেলে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তার লবিতে একাধিক গুলি চালানোর খবর প্রকাশের মাত্র কয়েক ঘণ্টা আগে, হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বর্ণনা করেছিলেন যে, সন্ধ্যাটি কীভাবে কাটবে বলে তিনি মনে করেন।

অনুষ্ঠানের ঠিক আগে তিনি বলেছিলেন, ‘দেওয়ার উইল বি শটস ফায়ার্ড টুনাইট’ বা ‘আজ রাতে কিছু গুলি ছোড়া হবে’।

Manual1 Ad Code

তিনি বলেন, ‘তিনি লড়াইয়ের জন্য প্রস্তুত, আমি বলতে পারি। আজ রাতের বক্তৃতা হবে ক্লাসিক ডোনাল্ড জে ট্রাম্পের মতো। এটা মজাদার হবে, বিনোদনমূলক হবে। আজ রাতে কিছু গুলি ছোড়া হবে, তাই সবার দেখা উচিত। এটা সত্যিই দারুণ হবে। আমি এটার জন্য অপেক্ষা করছি।’

এদিকে তার এই মন্তব্য শুরুতে রূপক অর্থে নেওয়া হয়েছিল। অর্থাৎ ট্রাম্প বক্তৃতায় কটাক্ষ করবেন বলে ধরা হয়েছিল। কিন্তু কিছুক্ষণ পরেই ওয়াশিংটন হিলটন হোটেলের ব্যাংকুয়েট হলে সত্যিকারের গুলির শব্দ ভেসে আসে। এতে হলজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গুলির শব্দ শুনে ২,০০০ জনেরও বেশি অতিথি চিৎকার করে ‘মাটিতে শুয়ে পড়ুন, মাটিতে শুয়ে পড়ুন!’ বলতে থাকেন। অনেকে টেবিলের নিচে আশ্রয় নেন। ওয়েটাররা ছুটে হলের সামনের দিকে চলে যান। সিক্রেট সার্ভিস দ্রুত প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প এবং কয়েকজন শীর্ষ মন্ত্রীকে সরিয়ে নেন। এর কিছুক্ষণ পরেই বন্দুকধারীকে আটকের দাবি করেন ট্রাম্প।

Manual1 Ad Code

তবে সেসব ছাপিয়ে এখন আলোচনায় লেভিটের সাক্ষাৎকারের ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। এক্সে এটি ৪০ লাখেরও বেশিবার দেখা হয়েছে।

Manual1 Ad Code

এক ব্যবহারকারী লেখেন, ‘এটা অদ্ভুতভাবে সত্যি হয়ে গেল।’ আরেকজন লেখেন, ‘এই কথা এত দ্রুত ফলে যাবে, তা বুঝিনি। আমি ট্রাম্পকে পছন্দ করি না, তবুও খুশি যে তিনি ও সব অতিথি নিরাপদ আছেন।’

Manual8 Ad Code

একজন এক্স ব্যবহারকারী মজা করে লেখেন, ‘ফেসবুক গ্রুপ ও হোয়াটসঅ্যাপের আন্টিরা এখন ষড়যন্ত্র তত্ত্ব নিয়ে মেতে উঠবেন।’ আরেকজন বলেন, ‘বাহ, গুলির ঘটনার সঙ্গে এটার কী অদ্ভুত মিল।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual3 Ad Code