প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে হাম রোগে আরও ২ শিশুর প্রাণ গেল, বাড়ছে আক্রান্ত

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ০৫:৫৮ পূর্বাহ্ণ
সিলেটে হাম রোগে আরও ২ শিশুর প্রাণ গেল, বাড়ছে আক্রান্ত

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটে হাম রোগে গত ২৪ ঘণ্টায় আরও ২ শিশুর মৃত্যু হয়েছে। একইসাথে ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ পাওয়া যায়।

Manual4 Ad Code

এছাড়া এ বছরের ১ জানুয়ারি থেকে সোমবার (২৭ এপিল) পর্যন্ত ৮১ জনের শরীরে পরীক্ষা করে সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। এরমধ্যে হবিগঞ্জ জেলায় ৭জনের মধ্যে ২ জন রুবেলা, মৌলভীবাজারে ১৬, সুনামগঞ্জে ৩২ ও সিলেটে ২৬ জন রয়েছেন।

Manual3 Ad Code

এ নিয়ে চলতি বছরে সন্দেহজনক হাম রোগে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১ জনে। সোমবার (২৭ এপ্রিল) বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ২ শিশুর মধ্যে একজন সিলেটের গোলাপগঞ্জের হেতিমগঞ্জ এলাকার ৮ মাস বয়সী তাহা ও অপরজন সুনামগঞ্জের জগন্নাথপুরের সাদিপুর এলাকার ১ বছর ৬ মাস বয়সী ওয়াজিহা আক্তার তারা দুজনই ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল এ চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

Manual7 Ad Code

গত ২৪ ঘণ্টায় নতুন করে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হিসেবে হাসপাতালে আরও ৩৮ জনকে ভর্তি করা হয়েছে। এরমধ্যে ২২ জন সিলেট শামসুদ্দিন আহমদ হাসপাতালে, ১জন রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৭জন মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে, ২জন শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বর্তমানে বিভাগজুড়ে মোট ১৭২ জন সন্দেহজনক রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৯৩ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৯ জন,সিলেটের একটি ক্লিনিকে ১ জন, রাগীব রাবেয়া মেডিক্যালে ৩ জন, ১জন মাউন্ট এডোরা হাসপাতালে, ৫জন নর্থ ইস্ট হাসপাতালে, ১জন পার্ক ভিউ মেডিক্যাল কলেজ হাসপাতালে, ৩জন ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বস্থ্য কমপ্লেক্সে, ১ জন কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন শান্তিগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ২ জন বিশ্বম্ভরপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, ১৫ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে, ২ জন জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৬ জন জগন্নাথপুর উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সে, ৮ জন হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে ও ,মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code