প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে ১২০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

editor
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ণ
সিলেটে ১২০ যানবাহনের বিরুদ্ধে পুলিশের ব্যবস্থা

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের সড়কে স্বাচ্ছন্দ ফেরাতে এবং নাগরিক নিরাপত্তা নিশ্চিতে কঠোর অবস্থানে পুলিশ। গত কয়েকদিন ধরে টানা অভিযান চলছে। এসব অভিযানে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় গত ৩২ ঘন্টায় আরও ১২০টি যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।

Manual4 Ad Code

সোমবার (২৭ এপ্রিল) নিজেদের ফেসবুক পেইজে এসব তথ্য জানিয়েছে মহানগর পুলিশের মিডিয়া সেল।

Manual4 Ad Code

তারা জানায়, শুত্রুবার রাত ১২টা থেকে (বৃহস্পতিবার দিবাগত) শনিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই ব্যবস্থা নেওয়া হয়। ১২০টি যানবাহনের মধ্যে ৫৪টির বিরুদ্ধে মামলা এবং ৬৬টিকে আটক করা হয়েছে।

Manual8 Ad Code

মামলা দেওয়া যানবাহনগুলোর মধ্যে রয়েছে ১টি বাস, ৭টি প্রাইভেটকার, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা, ২৫টি মোটরসাইকেল ও ৫টি অন্যান্য যানবাহন।

Manual2 Ad Code

আর আটক যানবাহনের মধ্যে ১টি বাস, ১টি ট্রাক , ২২টি সিএনজিচালিত অটোরিকশা, ৩৮টি মোটরসাইকেল ও ৪টি অন্যান্য যানবাহন রয়েছে।

জনস্বার্থে এবং সড়ক নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code