নিউজ ডেস্ক :
হবিগঞ্জে বানিয়াচং ও নবীগঞ্জে পৃথক বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরও একজন। সোমবার (২৭ এপ্রিল) বৃষ্টিসহ বজ্রপাত শুরু হলে এ ঘটনা ঘটে।
Manual8 Ad Code
নিহতরা হলেন, নবীগঞ্জ উপজেলার নোয়াগাঁও গ্রামের মকসুদ মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতুকর্ণ পাড়ার আব্দুল সালাম (৬০)।
Manual6 Ad Code
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে মকসুদ আলী গড়দার হাওরে নিজ জমিতে ধান কাটার সময় আকস্মিক বজ্রপাতে আক্রান্ত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি নোয়াগাঁও গ্রামের ছাবর উল্লার ছেলে।
Manual6 Ad Code
এদিকে একই সময়ে বানিয়াচং উপজেলার জাতুকর্ণপাড়া এলাকার হাওরে ধান কাটা শেষে বাড়ি ফেরার পথে বজ্রপাতে আব্দুল সালামের ঘটনাস্থলেই মৃত্যু হয়। তিনি একই গ্রামের আব্দুল গফুরের
ছেলে।
এছাড়া বজ্রপাতে একই উপজেলার গড়পাড় গ্রামের সামরুজ মিয়া (৫০) নামে আরেকজন কৃষক আহত হয়েছেন।
বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী বিষয়টি নিশ্চিত করেছেন।
Manual2 Ad Code
নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন জানান, নিহত মকছুদ আলীর পরিবারটি দরিদ্র। তার পরিবারের জন্য প্রয়োজনীয় সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।