প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে হাম রোগে ২ শিশুর মৃত্যু

editor
প্রকাশিত মে ৫, ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ণ
সিলেটে হাম রোগে ২ শিশুর মৃত্যু

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেট হাম ও রুবেলা রোগের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। সেই সাথে সন্দেহজনক রোগী হিসেবে নতুন ভর্তি হয়েছেন ৬৩ জন। সিলেটেরসংস্কৃতি ব্লগ

Manual4 Ad Code

জানা যায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৫ মে পর্যন্ত মোট ১২৮ জনের পরীক্ষাঘারে সংক্রমণ পাওয়া গেছে। এর মধ্যে হবিগঞ্জে ৮ জন (২ জন রুবেলা), মৌলভীবাজারে ১৬ জন, সুনামগঞ্জে ৬৪ জন এবং সিলেট জেলায় ৪০ জন।

বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে মোট ২০০ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে সর্বোচ্চ ৮৩ জন ভর্তি আছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং ৪৬ জন সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে। এছাড়া ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে রোগীরা চিকিৎসা নিচ্ছেন।

Manual7 Ad Code

এদিকে, গত ২৪ ঘণ্টায় সুনামগঞ্জ জেলার দিরাই ও সিলেট জেলার বিশ্বনাথ উপজেলার ৫ ও ৬ বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে, যাদের চিকিৎসা চলছিল সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত সন্দেহজনক রোগে মোট ১৫ জন এবং নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। সর্বমোট মৃত্যু দাঁড়িয়েছে ১৮ জনে।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code