প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার

editor
প্রকাশিত মে ৬, ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ণ
শিশুকে ধর্ষণের অভিযোগে শ্রমিক দল নেতা গ্রেফতার

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ৯ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে শ্রমিক দল নেতার বিরুদ্ধে। মঙ্গলবার (৫ মে) বিকালে কোম্পানীগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী শিশুটির মা। এ ঘটনায় অভিযুক্ত বিল্লাল মিয়াকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ।

Manual6 Ad Code

বিল্লাল উপজেলার মৃত নুর মিয়ার ছেলে। তিনি ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ৩নং ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি এবং জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) উপজেলা কমিটির সাবেক সদস্য। পেশায় তিনি একজন মুরগি বিক্রেতা।

Manual2 Ad Code

অভিযোগ সূত্রে জানা গেছে, শিশুটির বাড়ির পাশেই অভিযুক্তের বোনের বাড়ি হওয়ায় তাদের মধ্যে আগে থেকেই পরিচয় ছিল। মঙ্গলবার বেলা ১১টার দিকে শিশুটিকে বিদ্যালয়ের গেটে পৌঁছে দেন তার মা। এর প্রায় আধাঘণ্টা পর বিল্লাল মিয়া শিশুটিকে সাইকেল চালানো ও মিষ্টি কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে তার বাড়িতে নিয়ে যায়। পরে ঘরের ভেতরে প্রবেশ করে দরজা বন্ধ করে শিশুটিকে ধর্ষণ করে বলে অভিযোগে উল্লেখ করা হয়।

ভুক্তভোগী শিশুটির মা জানান, দুপুর ২টার দিকে অভিযুক্তের বোন তাকে জানায়, তার ভাই শিশুটিকে বাড়িতে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রেখেছে। খবর পেয়ে তিনি দ্রুত সেখানে গিয়ে মেয়েকে কান্নারত অবস্থায় দেখতে পান এবং ঘটনার বিস্তারিত জানতে পারেন। সংবাদবিশ্লেষণ সেবা

Manual7 Ad Code

স্থানীয়রা জানান, এর আগেও বিল্লাল মিয়ার বিরুদ্ধে একাধিকবার শ্লীলতাহানি ও ধর্ষণচেষ্টার অভিযোগ রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি সুজন চন্দ্র কর্মকার বলেন, ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর অভিযুক্তকে আটক করা হয়েছে। শিশুটির মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। ভুক্তভোগী শিশুটিকে চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual6 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual3 Ad Code