নিজস্ব প্রতিবেদক :
সিলেটে বড় ভাই খুনের ঘটনায় শরীয়তপুর থেকে গ্রেফতার করা হয়েছে ছোট ভাইকে। বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Manual6 Ad Code
গ্রেফতারকৃত নাজিম উদ্দিন (৩৫) সিলেটের মোগরাবাজার থানার বীরমঙ্গল গ্রামের জফুর আলীর ছেলে। মঙ্গলবার র্যাব-৮ এর সহযোগিতায় র্যাব-৯ এর একটি দল শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ থানা এলাকা থোকে তাকে গ্রেফতার করে।
Manual2 Ad Code
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম সোহাগ জানান, সিলেটের মোগলাবাজার থানাধীন বীরমঙ্গল গ্রামে পৈত্রিক সম্পত্তি নিয়ে জফুর আলীর ছেলে মইনুল ইসলাম ও নাজিম উদ্দিনের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে গত ২৫ মার্চ দুপুরে এলাকায় সালিশ বৈঠক বসে। বৈঠকে সালিশানদের সামনে বড় ভাই মইনুল ইসলামকে গালিগালাজ ও প্রাণে হত্যার ভীতি দেখিয়ে নাজিম উদ্দিন চলে যায়। ওই রাতে স্থানীয় রেঙ্গা হাজীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার পথে নাজিম উদ্দিন বড় বাই মইনুলের উপর হামলা চালায়। লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি আঘাত করে রক্তাক্ত জখম করে সে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করার পর অবস্থানর অবনতি হলে ১৩ এপ্রিল তাকে ঢাকায় প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২৩ এপ্রিল তিনি মারা যান।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে মোগলাবাজার থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকে নাজিম উদ্দিন আত্মগোপনে ছিল।
প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তার অবস্থান সনাক্ত করে মঙ্গলবার শরীয়তপুর থেকে তাকে গ্রেফতার করা হয়।