প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট র‌্যাবের কব্জায় জুমন- সুলতান

editor
প্রকাশিত মে ১০, ২০২৬, ০১:৪৪ অপরাহ্ণ
সিলেট র‌্যাবের কব্জায় জুমন- সুলতান

Manual5 Ad Code

নিউজ ডেস্ক :
সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানার পাগলা বাজার থেকে জুমন ও সুলতান নামের দুই যুবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯।

রবিবার (১০ মে) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, শনিবার ( ৯ মে) গোপন সংবাদের ভিত্তিতে শান্তিগঞ্জের পশ্চিম পাগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে একটি সিএনজিচালিত অটোরিকশার ভিতর থেকে ৪২ কেজি গাঁজাসহ তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় সিএনজিচালিত অটোরিকশাটিও আটক হয়।

Manual3 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সুনামগঞ্জের ছাতক থানাধীন বাগারাই এলাকার আরজ মিয়ার ছেলে ও বানায়াত এলাকার মৃত আছকর আলীর ছেলে।

Manual4 Ad Code

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দুজনকেই জব্দকৃত আলামতসহ শান্তিগঞ্জ থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ও র‌্যাবের গণমাধ্যম কর্মকর্মতা মো. মনজুরুল আলম।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code