প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী

editor
প্রকাশিত মে ১১, ২০২৬, ০৫:২৪ পূর্বাহ্ণ
সিলেট-ঢাকা রুটে চালু হবে বিশেষ ট্রেন, সুখবর দিলেন মন্ত্রী

Manual7 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট-ঢাকা রুটে একটি বিশেষ ট্রেন চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিশেষ এই ট্রেন ঢাকা থেকে সিলেট সরাসরি যাতায়াত করবে।
সিলেটবাসীকে এ সুসংবাদ জানিয়েছেন সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের এক প্রশ্নের জবাবে এমনটি জানান মন্ত্রী।

Manual8 Ad Code

সিলেট-ঢাকা মহাসড়ক সম্প্রসারণ কাজ দীর্ঘদিন ধরেই আটকে আছে। কাজের ধীরগতির কারণে এই সড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এছাড়া সিলেট-ঢাকা রেলপথের অবস্থাও অত্যন্ত নাজুক। ট্রেন দুর্ঘটনা আর শিডিউল বিপর্যয় এই রুটের প্রতিদিনকার ঘটনা। ফলে সিলেটের যাত্রীদের ঢাকা যাওয়া আসা করতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

Manual7 Ad Code

এই দুর্ভোগের চিত্র তুলে ধরে সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল নিজের বক্তব্যে সড়ক ও রেলপথ মন্ত্রীর কাছে জানতে চান- ঢাকা-সিলেট মহাড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও সিলেট-ঢাকা রুটে সরাসরি একটি ট্রেন চালুর ব্যাপারে আপনার কোন পরিকল্পনা আছে কী?

এই প্রশ্নের জবাবে সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমাদের লোকোমোটিভ (রেলওয়ের স্ব-চালিত ইঞ্জিন) আসছে। কোচ আসছে। আমি অঙ্গীকার করছি, লোকোমোটিভ ও কোচ ৬ থেকে ৯ মাসের মধ্যে চালু করতে সক্ষম হবো।

Manual5 Ad Code

তিনি বলেন, এগুলো আসলে ডেফিনেটলি ঢাকা-সিলেট সরাসরি একটি বিশেষ ট্রেন চালুর অঙ্গীকার আমি করছি। যেহেতু প্রধানমন্ত্রীর শ্বশুরবাড়ির এলাকা তাই সিলেট প্রাধান্য পাবে, প্রাধান্য বলতে কী এটি আমাদের দায়িত্ব।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code