নিজস্ব প্রতিবেদক :
সিলেটে ফাহিমা আক্তার নামে চার বছরের এক শিশু হত্যার ঘটনায় জাকির হোসেন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করে জালালাবাদ থানাপুলিশ।
জাকির নিহত ফাহিমার প্রতিবেশি ও সম্পর্কে তার চাচা। জাকিরকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে তার শাস্তির দাবিতে রাতে জালালাবাদ থানা ঘেরাও করে বিক্ষোভ করেন স্থানীয়রা। পরে মধ্যরাতে জাকিরের বাড়িতে হামলা চালান বিক্ষুব্ধ এলাকাবাসী।
Manual2 Ad Code
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু ফাহিমাকে বাড়িতে ডেকে নিয়ে যৌণ নির্যাতনের পর হত্যা করে জাকির। এসময় জাকিরের বাড়িতে কেউ ছিলেন না। এরপর স্ত্রীর ওড়না দিয়ে পেঁচিয়ে ফাহিমাকে ব্যাগে রাখে সে। পরে ওড়নাসহ ফাহিমার মরদেহ বাড়ির পাশের একটি পুকুর পাড়ের ডোবায় ফেলে দেয় জাকির।
শুক্রবার ফাহিমার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত শিশু ফাহিমা সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। রাইসুল হক স্থানীয় বাজারে একটি দোকানে দিনমজুরের কাজ করেন।ব্রেকিং নিউজ সতর্কতা
Manual1 Ad Code
আর গ্রেপ্তার হওয়া জাকির একই এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।
Manual6 Ad Code
সিলেটের জালালাবাদ থানার ওসি শামসুল হাবিব জাকিরকে গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে জানান, জাকিরকে থানা হাজতে রাখা হয়েছে। বাইরে এলাকাবাসী বিক্ষোভ করছেন।