নিজস্ব প্রতিবেদক:
সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকায় এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুল সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
Manual1 Ad Code
পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডিপুল এলাকায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। সংবাদ পেয়ে দক্ষিণ সুরমা থানার রাত্রিকালীন ডিউটিতে নিয়োজিত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
সেখানে রাত ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
দক্ষিণ সুরমা থানা পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম-ঠিকানা এখনও পাওয়া যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।ব্রেকিং নিউজ সতর্কতা
Manual6 Ad Code
পুলিশ নিহতের পরিচয় শনাক্তের জন্য আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠিয়েছে এবং কারো পরিচিত হলে থানায় যোগাযোগের অনুরোধ জানিয়েছে।