নিজস্ব প্রতিবেদক :
কিশোরগঞ্জের একটি হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত পলাতক আসামি মামুনকে (৩৫) সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯।
Manual8 Ad Code
বুধবার (১৩ মে) বিষয়টি নিশ্চিত করেছে র্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, মঙ্গলবার (১২ মে) রাত ৮ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯ এবং র্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে সিলেটের ওসমানীনগর থানাধীন তাজপুর দুলিয়ারবন কলেজ গেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
মামুন কিশোরগঞ্জ জেলা সদরের করমুলী গ্রামের মৃত ইসরাইলের ছেলে।
Manual1 Ad Code
তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও গণমাধ্যম র্কমর্কমতা কে এম শহিদুল ইসলাম সোহাগ।