প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে আসরে অভিযান চালিয়ে ৬ জনকে ধরল র‌্যাব

editor
প্রকাশিত মে ১৪, ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ণ
সিলেটে যে আসরে অভিযান চালিয়ে ৬ জনকে ধরল র‌্যাব

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট নগরীতে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করেছে র‌্যাব। এসময় ১টি স্মার্ট ফোন, ১৭৭টি টালি খাতা ও ৪টি জুয়ার বোর্ড জব্দ করা হয়েছে।

বুধবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে নগরীর কাস্টঘর সুপার কলোনিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় দৌঁড়ে আরও ৮/১০ জন পালিয়ে যায়।

Manual4 Ad Code

আটককৃতরা কাস্টঘর সুইপার কলোনির একটি কক্ষে অনলাইন জুয়ার আসর বসিয়েছিল বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার, অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

আটককৃতরা হলো- সিলেট নগরীর কাস্টঘরের গামা লালের ছেলে চন্দন লাল (৩০), মৃত কালুয়া লালের ছেলে জনিক (৪২), মৃত কাইয়া লালের ছেলে জন্টু (৩৯), বারুতখানা জেলরোডের মো. আলাউদ্দিনের ছেলে আশরাফুল (৩৭), শিবগঞ্জ লামাপাড়ার মৃত আবদুল কাদিরের ছেলে ফারুক মিয়া (৩৯) ও সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ উপজেলার চাঁন্দেরনগর গ্রামের মৃত মফিজুর রহমানের ছেলে আক্তার হোসেন (৪৬)।

Manual7 Ad Code

র‌্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে- তারা ঘরমযঃ ঞববৎ, ঞববৎ ষরাব, ঘরমযঃ ওহফরধ ঞববৎ ও ঝযরষড়হম ঞববৎ সহ অন্যান্য আরো অনেক অ্যাপস্ এর মাধ্যমে ১০ টাকায় ৮০০ টাকা পাওয়ার প্রলোভন দেখিয়ে বিভিন্ন লোকজনকে এই খেলায় যুক্ত করে কমিশন লাভ করে।

Manual8 Ad Code

অনলাইন জুয়ার বোর্ডগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হয় এবং স্থানীয়ভাবে সংগৃহীত অর্থ তারা বিকাশসহ এমএফএস অ্যাপস্ এর মাধ্যমে প্রেরণ করে। তাদের নিকট থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন যাচাই করে অনলাইন জুয়া খেলার বিভিন্ন আলামত পাওয়া গেছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া কর্মকর্তা কে এম শহিদুল ইসলাম সোহাগ।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code