প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে আরও দুই শিশুর প্রাণহানী

editor
প্রকাশিত মে ১৬, ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ণ
সিলেটে আরও দুই শিশুর প্রাণহানী

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ৮ মাস। একজনের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও আরেকজনের মৌলভীবাজার জেলার কুলাউড়ায়।

Manual4 Ad Code

দুজনই গতকাল শুক্রবার (১৫ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে।

Manual2 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

Manual8 Ad Code

সূত্র জানায়, আজ শনিবার (১৬ মে) সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ৩৩৬ জন রোগী ভর্তি আছেন।

তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি।

Manual7 Ad Code

এদিকে, এ বছরের শুরু থেকে এখন পর্যন্ত সিলেট বিভাগে হাম রোগে আক্রান্ত হয়ে ৪ শিশুর মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মারা গেছে আরও ৩০ শিশু।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code