প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কা, প্রাণ গেল পিতা-পুত্রের

editor
প্রকাশিত মে ১৭, ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ণ
ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কা, প্রাণ গেল পিতা-পুত্রের

Manual7 Ad Code

হবিগঞ্জ সংবাদদাতা:
ট্রাকের পেছনে মোটর সাইকেলের ধাক্কায় পিতা-পুত্র নিহত হয়েছে। শনিবার (১৬ মে) রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের পোদ্দারবাড়ি বাইপাস সড়ক এলাকায় একটি চলন্ত ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা লাগলে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে।

Manual7 Ad Code

নিহতরা হলেন, হবিগঞ্জ সদর উপজেলার সুলতান মাহমুদপুর এলাকার বাসিন্দা আব্দুল কাইয়ুম (৫৫) এবং তার ছেলে জাকির হোসেন (২০)। নিহত আব্দুল কাইয়ুম পেশায় একজন মুদিমাল ব্যবসায়ী।
স্থানীয়রা জানান, আব্দুল কাইয়ুম তার ছেলে জাকিরকে সাথে নিয়ে মোটরসাইকেল চালিয়ে ধুলিয়াখাল ডাক্তার দেখাতে যান।

ফেরার পথে পোদ্দারবাড়ি বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি ট্রাকের পেছনে প্রবেশ করে দুমড়েমুচড়ে যায় এবং তারা দুজনেই গুরুতর আহত হন।

Manual8 Ad Code

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এদিকে, সড়ক দূর্ঘটনায় পিতা ও পুত্রের নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ এলাকাবাসী ট্রাকটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে আনে।

এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) জাহিদ হোসেন জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বর্তমানে ঘটনাস্থলের পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual2 Ad Code