প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

editor
প্রকাশিত মে ১৭, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
রাজনগরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবকের

Manual1 Ad Code

রাজনগর প্রতিনিধি:
মৌলভীবাজারের রাজনগরে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনাটি ঘটে রবিবার (১৭ মে) দুপুর ১টার সময় মৌলভীবাজার-কুলাউড়া আঞ্চলিক মহাসড়কের রাজনগর উপজেলার গোবিন্দবার্টি এলাকায়।

Manual8 Ad Code

নিহতের নাম শ্রীকান্ত মালাকার (২৫)। সে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত সুশীল মালাকারের ছেলে।

Manual4 Ad Code

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুলাউড়া মুখী একটি ট্রাক মৌলভীবাজারগামী মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যায় শ্রীকান্ত মালাকারের মোটরসাইকেলটি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে রাজনগর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার মরদেহ ও দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে। ঘাতক ট্রাকচালক ঘটনাস্থল থেকে ট্রাকটি নিয়ে পালিয়ে গেলেও উপজেলার টেংরা ইউনিয়নের দেওয়ানদিঘির পাড়ে ট্রাকটি ফেলে পালিয়ে যায়।

এ ব্যাপারে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাক ও মোটরসাইকেল থানায় রাখা হয়েছে। নিহতের স্বজনরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code