প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে যে ভাইরা সের প্রাদুর্ভাব, আরও ২ শিশুর মৃত্যু

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ণ
সিলেটে যে ভাইরা সের প্রাদুর্ভাব, আরও ২ শিশুর মৃত্যু

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেট বিভাগে হামের উপসর্গে মৃত শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৭ জনে। সোমবার (১৮ মে) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

Manual5 Ad Code

স্বাস্থ্য বিভাগ ও হাসপাতাল সূত্র জানায়, সিলেটে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশুর মৃত্যু হয়। অপর শিশুটি মারা যায় শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। চলতি বছরে মারা যাওয়া ৩৭ শিশুর মধ্যে চারজনের শরীরে ল্যাব পরীক্ষায় হাম শনাক্ত হয়েছে। বাকি শিশুরা হামের উপসর্গ নিয়ে মারা গেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এদিকে, সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে বর্তমানে হামের উপসর্গ নিয়ে প্রায় ৩০০ রোগী চিকিৎসাধীন রয়েছে। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ভর্তি আছে প্রায় ৮০ জন রোগী।

Manual5 Ad Code

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে সোমবার পর্যন্ত সিলেট বিভাগে মোট ১৪৯ জন ল্যাব-নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো ল্যাব-নিশ্চিত রোগী পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৩ জন।

Manual7 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code