প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৮শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

শিশু অপহরণ করে বিক্রি, শরিফাসহ গ্রেপ্তার-২

editor
প্রকাশিত মে ১৮, ২০২৬, ১২:৪৯ অপরাহ্ণ
শিশু অপহরণ করে বিক্রি, শরিফাসহ গ্রেপ্তার-২

Manual3 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
শিশু অপহরণ মামলার প্রধান আসামিসহ দু’জনকে খাঁচায় পুরেছে র‌্যাব-৯। সোমবার (১৮ মে) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, রবিবার রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

Manual4 Ad Code

গ্রেপ্তারকৃতরা হলেন, সিলেটের দক্ষিণ সুরমা থানার মাউনপুর এলাকার ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন (৪০) ও ময়মনসিংহের হালুয়াঘাট থানার বিলডুরা এলাকার শরিফা বেগম (৩৫)।

Manual5 Ad Code

র‌্যাব জানায়, নরসিংদী জেলার শিবপুর থানার ধানুয়া এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন ছাকিনা আক্তার ও তার তিন বছরের মেয়ে উম্মে হানি। শরিফার সাথে ছাকিনা খুবই আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছিল। সেই সুবাদে গত ১৫ মে সকালে ছাকিনা নাইট ডিউটি শেষে ঘুমুতে যাওয়ার আগে শরিফা তার মেয়েকে নিজের কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ঘুম থেকে উঠে আর তিনি শরিফা বা তার মেয়েকে খুঁজে পাননি। এ অবস্থায় তিনি ধারনা করেন, শরিফা পরিকল্পিতভাবে তার মেয়েকে অপহরণ করে থাকতে পারেন। তিনি এ ব্যাপারে শিবপুর থানায় একটি অভিযোগ দায়ের করলে র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং শরিফা ও নিজামকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে শরিফা স্বীকার করেছেন যে, উম্মে হানিকে এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিয়েছেন।

তাদের দু’জনকে শিবপুর থানায় হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code