প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেটে পুলিশের ধর-পাকড়, মিললো যা

editor
প্রকাশিত মে ২০, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ণ
সিলেটে পুলিশের ধর-পাকড়, মিললো যা

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট মহানগর পুলিশ ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ৫৪ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় গ্রেফতারকৃতব্যক্তিদের সাথে ইয়াবা বড়ি ও বিপুল পরিমাণ চোরাই চকলেট উদ্ধার করা হয়। বুধবার (২০ মে) থেকে পূর্ববর্তী ৩২ ঘণ্টায় বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Manual3 Ad Code

পুলিশ জানায়, মঙ্গলবার (১৯ মে) ২৪ ঘণ্টায় এসএমপি পুলিশের অভিযানে নিয়মিত মামলার আসামি, ওয়ারেন্টভুক্ত আসামি, মাদক ব্যবসায়ী ও মেট্রো অধ্যাদেশসহ মোট ৪০ জনকে গ্রেফতার করা হয়। এর মধ্যে নিয়মিত মামলার আসামি ১০ জন, ওয়ারেন্টভুক্ত আসামি ১০ জন এবং মেট্রো অধ্যাদেশে আরও ১৯ জনকে গ্রেফতার করা হয়।

এছাড়া কোতোয়ালী থানা পুলিশের অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ১০ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। অন্যদিকে এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৯২৪ পিস বেনজু চকলেট ও ৬০০ পিস কিটক্যাট চকলেট উদ্ধার করা হলেও কাউকে আটক করা যায়নি।

Manual4 Ad Code

এছাড়া বুধবার (২০ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে ওয়ারেন্টভুক্ত আসামি ৬ জন, মাদক ব্যবসায়ী ৩ জন এবং সন্দেহভাজন ৫ জন ব্যক্তি রয়েছেন। এসময় মাদক ব্যবসায়ীদের কাছ থেকে আরও ৩২ পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

Manual8 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের এডিসি মিডিয়া মো. মনজুরুল আলম বলেন, ‘গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হচ্ছে। মহানগরীতে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সিলেট মেট্রোপলিটন পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code