প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৭শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি

সিলেট সীমান্তে লাখ লাখ টাকার পণ্য ফেলে গেল কারা

editor
প্রকাশিত মে ২১, ২০২৬, ০১:৩৭ অপরাহ্ণ
সিলেট সীমান্তে লাখ লাখ টাকার পণ্য ফেলে গেল কারা

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট সীমান্তের বিভিন্ন স্থান থেকে ভারতীয় পণ্যের চালান জব্দ করেছে বিজিবি। পণ্যগুলো সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ভারতীয় পণ্যের এসব চালান কারা নিয়ে এসেছিল তা সনাক্ত করতে পারেনি বিজিবি। অভিযানকালে কেউ ধরাও পড়েনি।

Manual4 Ad Code

বৃহস্পতিবার বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) আওতাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া ও পান্থুমাই সীমান্ত ফাঁড়ির টহল দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করে।

Manual4 Ad Code

জব্দকৃত পণ্যের মধ্যে ছিল ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ফোনের ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবান। এছাড়া বাংলাদেশ হতে পাচারকালে শিং মাছ আটক করা হয়।

Manual4 Ad Code

জব্দকৃত চোরাচালানী মালামালের আনুমানিক বাজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

এ ব্যাপারে বিজিবি সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, সীমান্তে নিরাপত্তা রক্ষা, চোরাচালান এবং মাদকদ্রব্য পাচার প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code