নিউজ ডেস্ক :
সৌদি আরবে আরও চারজন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এ নিয়ে সৌদি আরবে হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৪১ জন হাজি মৃত্যুবরণ করেছেন। অন্যদিকে রোববার (৩১ জুন) দিবাগত রাত ৩টা পর্যন্ত ২৮টি ফিরতি ফ্লাইটে মোট ১১ হাজার ৬১৩ জন হাজি বাংলাদেশে পৌঁছেছেন।বাংলাদেশ জাতীয় সংবাদ
Manual8 Ad Code
ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। গত ২৬ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হয়।
বুলেটিন অনুযায়ী, সৌদি আরবে মৃত্যুবরণ করা বাংলাদেশি হাজিদের মধ্যে ২৭ জন পুরুষ ও ১৪ জন নারী। মৃতদের মধ্যে মক্কায় ৩০ জন এবং মদিনায় ১১ জনের মারা গেছেন।
দেশে ফেরা ১১ হাজার ৬১৩ হাজির মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ১ হাজার ২৫৩ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার ৩৬০ জন রয়েছেন। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ৬টি, সৌদি এয়ারলাইন্স ৮টি এবং ফ্লাইনাস ১৪টি ফ্লাইট পরিচালনা করেছে।
Manual5 Ad Code
হজ বুলেটিনে আরও জানানো হয়, সৌদি আরবের বিভিন্ন স্থানীয় হাসপাতালে মোট ১৭৯ জন হাজি চিকিৎসাসেবা নিয়েছেন। বর্তমানে ২৬২ জন হাজি বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।
Manual4 Ad Code
এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন হজযাত্রীর কোটা নির্ধারণ করা হয়। হজযাত্রীদের সৌদি আরবগামী প্রথম ফ্লাইট ছিল ১৮ এপ্রিল এবং শেষ ফ্লাইট ২১ মে। অন্যদিকে ফিরতি ফ্লাইট কার্যক্রম শুরু হয়েছে ৩০ মে থেকে, যা চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।