নিজস্ব প্রতিবেদক:
সিলেট বিভাগের সড়কপথে কয়েকগুণ যান চলাচল বৃদ্ধি পেয়েছে। সেই সাথে মানুষের মধ্যে তেমন কোন সচেতনতা নেই। মানুষের ভীড়ে সড়ক যোগাযোগে বাড়তি চাপ, অনিয়ম ও শৃঙ্খলার অভাব ও নানামাত্রিক ব্যস্ততায় দূর্ঘটনার সংখ্যাও বেড়ে চলেছে।
Manual5 Ad Code
সিলেট বিভাগে জুন মাসে সড়ক দুর্ঘটনায় প্রানহানি কিছুটা কমেছে। জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ২৯ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ১২ জনই পথচারী। সিলেট বিভাগের মধ্যে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সুনামগঞ্জ জেলায়। আর কম সংঘটিত হয়েছে সিলেট জেলায়। তবুও জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন।
জুন মাসের সড়ক দুর্ঘটনায় প্রধান কারন হিসাবে পথচারীদের মধ্যে সচেতনতার অভাব, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, নিয়ম না মেনে ওভারটেকিং করা, মোটরসাইকেল চালক, আরোহীদের মানসম্মত হেলমেট ব্যবহার না করা ও সড়কে নির্মান ত্রুটিকে উল্লেখ করা হয়।
রবিবার (৫ জুলাই) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
Manual2 Ad Code
জানা যায়, জুন মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ২৯ জন নিহত ও ৩৬ জন আহত হয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ৬টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৭টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ১২ জন আহত হয়েছেন।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, জুন মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন মোটরসাইকেল চালক ও আরোহী, ৪টি সড়ক দুর্ঘটনায় ৫ জন সিএনজি ও টমটম চালক ও আরোহী, ৯টি সড়ক দুর্ঘটনায় ৯ জন চালক ও ১২টি সড়ক দূর্ঘটনায় ১২ জন পথচারী নিহত হয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৪টি দুর্ঘটনায় ২ জন, মুখোমুখি সংঘর্ষে ৬টি দুর্ঘটনায় ৫ জন, গাছ ও বৈদ্যুতিক খুঁটির সাথে আঘাতে ৩টি দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছেন। এছাড়া জুন মাসে নিহত ২৯ জনের মধ্যে ২০ জন পুরুষ, ৫ জন নারী ও ৪ জন শিশু রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
Manual5 Ad Code
উল্লেখ্য, মে মাসে সিলেট বিভাগে ৪২টি সড়ক দুর্ঘটনায় ৫১ জন নিহত ও ৬৫ জন আহত হয়েছেন।