সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খু*ন: পিতার মৃ*ত্যু*দ*ণ্ড
সিলেটে প্রতিপক্ষকে ফাঁসাতে মেয়েকে খু*ন: পিতার মৃ*ত্যু*দ*ণ্ড
editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ১০:০৪ পূর্বাহ্ণ
Manual1 Ad Code
শ্রীমঙ্গল প্রতিনিধি :
সিলেট বিভাগের মৌলভীবাজার জেলায় প্রতিপক্ষকে জমিজমা সংক্রান্ত বিরোধে ফাঁসাতে নিজের সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নির্মমভাবে হত্যার দায়ে এক পাষণ্ড পিতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে চাঞ্চল্যকর এই হত্যা মামলার রায় ঘোষণা করা হলো।
Manual3 Ad Code
সোমবার (২৪ আগস্ট) মৌলভীবাজারের দ্বিতীয় জেলা ও দায়রা জজ আদালত এই রায় প্রদান করেন।
Manual3 Ad Code
মামলার বিবরণ থেকে জানা যায়, ১০ ফেব্রুয়ারি, ২০১৪ (রাত আনুমানিক ৩টা) দিকে মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব ভানুবিল গ্রামে। নিহত শিশু রুনা বেগম সাড়ে ৩ বছর বয়সী। মামলার বাদী নেকজান বিবি (নিহতের মা ও আসামি শরীফ আলীর স্ত্রী)। আসামির সাথে তার চাচাতো ভাইদের জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে প্রতিপক্ষকে ঘায়েল ও আইনি ঝামেলায় ফেলতে শরীফ আলী নিজ বসতঘরে ঘুমন্ত অবস্থায় থাকা নিজের সাড়ে তিন বছরের শিশু কন্যাকে দা দিয়ে গলায় কুপিয়ে হত্যা করেন। পরবর্তীতে এই পৈশাচিক হত্যাকাণ্ডের দায় সালেক মিয়া নামের এক ব্যক্তির ওপর চাপানোর চেষ্টা করেন তিনি।
লোমহর্ষক এই ঘটনার আসল সত্যতা টের পেয়ে যান ঘাতক শরীফ আলীর স্ত্রী নেকজান বিবি। তিনি অত্যন্ত সাহসিকতার সাথে আদালতের শরণাপন্ন হয়ে স্বামীর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে আসামি শরীফ আলী আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় নিজের অপরাধ স্বীকার করে জবানবন্দি দেন।
Manual3 Ad Code
আদালতে দীর্ঘ সাক্ষ্যপ্রমাণ ও শুনানি শেষে বিচারক দণ্ডবিধির ৩০২ ধারায় অভিযুক্ত পিতা শরীফ আলীকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন।
Manual7 Ad Code
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী এডভোকেট তোফায়েল আহমেদ রায়ের বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে—একটি শিশুকন্যা সন্তান বাবার কাছে রাজকন্যাসম। কিন্তু আসামি কেবল জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজের সেই কোমলমতি সন্তানকেই নিষ্ঠুরভাবে হত্যা করেছেন।