নিজস্ব প্রতিবেদক:
সৌদি আরবের রাজধানী রিয়াদের অলাইয়া এলাকার একটি নির্মাণাধীন ভবনের অসাবধানতাবশত লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে সিলেটের ২ যুবকের তাদের মৃত্যু হয়েছে।
Manual7 Ad Code
নিহতরা হলেন, কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের পাড়ুয়া গ্রামের মাসুক মিয়ার ছেলে জয় আহমদ এবং খাগাইল (ডলাইরগাঁও) গ্রামের আব্দুল হাফিজের ছেলে মোহাম্মদ মোতাহার হোসাইন।
Manual6 Ad Code
শনিবার (৪ জুলাই) বিকালে এ ঘটনাটি ঘটে। স্বজন হারিয়ে নিহতদের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারকে শান্তনা দিতে স্বজনরাও ভিড় করছে নিহতদের বাড়িতে।
Manual5 Ad Code
এসব তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল।
Manual4 Ad Code
জানা গেছে, দুইজনই দীর্ঘদিন ধরে সৌদি আরবে একই প্রতিষ্ঠানের অধীনে নির্মাণকাজে নিয়োজিত ছিলেন। দুর্ঘটনার সময় তারা রিয়াদের অলাইয়া এলাকায় একটি ভবনের লিফট শ্যাফটে কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এদিকে নিহত দুই প্রবাসীর মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ব্যাপারে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি শওকত আলী বাবুল বলেন, একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় লিফটের ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে।