প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ জঙ্গলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার, তদন্তে র‌্যাব-৯

editor
প্রকাশিত জুলাই ৭, ২০২৬, ১১:১৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ জঙ্গলে লুকিয়ে রাখা অস্ত্র উদ্ধার, তদন্তে র‌্যাব-৯

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গল থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করেছে র‌্যাব-৯।

Manual4 Ad Code

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে এসব অস্ত্র উদ্ধার করা হলেও এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। অস্ত্রগুলো কারা সেখানে লুকিয়ে রেখেছিল, তা জানতে তদন্ত শুরু করেছে র‌্যাব।

র‌্যাব-৯ জানায়, সোমবার (৭ জুলাই) রাত আনুমানিক ১২টা ২০ মিনিটে গোপন সংবাদের মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলার ৬ নম্বর ঢাকা দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ রায়গড় এলাকার একটি জঙ্গলে দেশীয় অস্ত্র মজুত রয়েছে। খবর পেয়ে র‌্যাব-৯ সদর কোম্পানির একটি আভিযানিক দল রাত প্রায় ১২টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি চালায়।

Manual5 Ad Code

তল্লাশির একপর্যায়ে জঙ্গলের একটি ঝোপের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি এয়ারগান, দুটি রামদা ও একটি ছোরা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় উদ্ধার হওয়া অস্ত্রগুলোর সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তিকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

Manual2 Ad Code

র‌্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রগুলো জিডিমূলে গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। একই সঙ্গে অস্ত্রগুলো কারা সেখানে রেখেছিল এবং এর পেছনে কোনো অপরাধী চক্র জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

র‌্যাব-৯ আরও জানায়, গত ৫ আগস্ট ২০২৪ থেকে এ পর্যন্ত সিলেট বিভাগ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান চালিয়ে ৪৯টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, ১০৪ রাউন্ড গুলি, ৬টি ম্যাগাজিন, ৩৭ হাজার ৭০ গ্রাম বিস্ফোরক, ২৩৫টি ডেটোনেটর, একটি সাউন্ড গ্রেনেড, পাঁচটি পেট্রোল বোমা, ১১টি ককটেল এবং বিপুল পরিমাণ এয়ারগানের গুলিসহ ১৫৪টি এয়ারগান উদ্ধার করা হয়েছে।

Manual6 Ad Code

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধার হওয়া অস্ত্রের উৎস এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code