গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
Manual3 Ad Code
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুশিয়ারা নদীতে আয়োজিত জমজমাট এ নৌকা বাইচ প্রতিযোগিতায় মোট পাঁচটি দল অংশগ্রহণ করে। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। নৌকা বাইচ উপভোগ করতে বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক দর্শনার্থী নদীর তীরে ভিড় করেন।
উত্তেজনাপূর্ণ প্রতিযোগিতায় শরীফগঞ্জ ইউনিয়নের ‘হাকালুকির বাঘ’ দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ফাইনাল প্রতিযোগিতায় তারা বড়লেখার ‘সাদিপুর মিসাইল’ দলকে পরাজিত করে শিরোপা জয় করে।
প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী।
তিনি তার বক্তব্যে বলেন, নৌকা বাইচ আমাদের গ্রামবাংলার একটি ঐতিহ্যবাহী আয়োজন। প্রতি বছরই এখানে এই নৌকা বাইচ অনুষ্ঠিত হয়ে আসছে। ভবিষ্যতেও এই ঐতিহ্যবাহী আয়োজন আরও বড় পরিসরে অনুষ্ঠিত হবে—এমন প্রত্যাশা করি।
সবচেয়ে বড় কথা হচ্ছে, প্রতিযোগিতায় কে জিতল আর কে হারল, এটা বড় বিষয় নয়। এটি একটি খেলা, আর খেলায় জয়-পরাজয় থাকবেই। তাই এ নিয়ে কারও কষ্ট পাওয়ার কোনো কারণ নেই। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব দলকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই।
Manual5 Ad Code
এসময় বিশেষ অতিথি হিসেবে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ও সামাজিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।