নিজস্ব প্রতিবেদক:
সিলেট মহানগরীতে কোম্পানীগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনার সময় একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দেয় পুলিশ। তবে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে এয়ারপোর্ট থানার বিমানবন্দর-আম্বরখানা সড়কের লাক্কাতুরা এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির সামনে পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এসময় ভারতীয় অবৈধ ৯৬০ কেজি চা-পাতাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। এসময় অবৈধ চোরাচালানের কাজে ব্যবহৃত একটি ডিআই পিকআপ আটক করা হয়।
রবিবার (১৯ জুলাই) আনুমানিক বেলা সোয়া ১টার দিকে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
Manual4 Ad Code
গ্রেফতারকৃত যুবক মো. ইমরান আহমেদ (৩০)। সে সিলেটে জেলার জৈন্তাপুর থানার দরবস্ত ইউনিয়নের পাকরী গ্রামের মৃত আব্দুস শুকুরের ছেলে।
Manual8 Ad Code
পুলিশ জানায়, রবিবার (১৯ জুলাই) আনুমানিক দুপুর সোয়া ১টার দিকে এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় এলাকার বিমানটিলা সংলগ্ন কোম্পানীগঞ্জ-সিলেট বাইপাস সড়কে চেকপোস্ট পরিচালনার সময় একটি ডিআই পিকআপকে থামানোর সংকেত দেয় পুলিশ। তবে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে পুলিশ ধাওয়া করলে এয়ারপোর্ট থানার বিমানবন্দর-আম্বরখানা সড়কের লাক্কাতুরা এলাকায় আব্দুল আজিজ মিয়ার বাড়ির সামনে পৌঁছে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বৈদ্যুতিক খুঁটিতে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে রেজিস্ট্রেশন নম্বরবিহীন কালো রঙের ডিআই পিকআপ থেকে ২২টি বস্তায় রাখা ৯৬০ কেজি ভারতীয় চা-পাতা উদ্ধার করে পুলিশ। জব্দ করা চা-পাতার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৮৮ হাজার ৮ টাকা।
Manual4 Ad Code
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন,‘এ ঘটনায় চোরাচালানের সঙ্গে জড়িত এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানার মামলা নং-২৬,তারিখ-১৯/০৭/২০২৬খ্র্রি. ধারা-The special power Act 1974, section 25B(1)(b)/25D রুজু হয়। আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।’