প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১১ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৬শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৩০শে রবিউস সানি, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জের অস্ত্রের মহড়া, গ্রেফতার যুবক

editor
প্রকাশিত আগস্ট ১৫, ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জের অস্ত্রের মহড়া, গ্রেফতার যুবক

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিবেদক:
সিলেটের গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে এলাকায় আতংক সৃষ্টির অভিযোগে আরেকজন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে ১০ টার দিকে গোলাপগঞ্জ পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত যুবক রিফাদুন হোসেন আকাশ (১৯)। উপজেলার গোয়াসপুর গ্রামের আলতাব হোসেনের ছেলে।

Manual1 Ad Code

পুলিশ জানায়, সম্প্রতি গোলাপগঞ্জের পৌর শহরের চৌমুহনীতে অস্ত্রের মহড়া দেয় একদল সন্ত্রাসী। এসময় তারা অবৈধ অস্ত্রের মহড়া দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে। ওই ভিডিও প্রকাশের পর এলাকাজুড়ে আতংকের সৃষ্টি হয়। পরবর্তীতে এই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৫ জনের নামোল্লেখ করে অজ্ঞাত আরও ৫০ জনকে আসামী করে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করে। ওই মামলায় এজাহারভূক্ত পলাতক আসামি ছিলেন রিফাদুন হোসেন আকাশ। শুক্রবার (১৪ আগস্ট) রাতে উপজেলার পৌরসভার সামনে থেকে গ্রেফতার করা হয়।

Manual5 Ad Code

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছবেদ আলী বলেন, ‘পুলিশের দায়ের করা সন্ত্রাস বিরোধী আইনে মামলায় শুক্রবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে। এর আগেও একই মামলায় আরও ৯জনকে গ্রেফতার করা হয় এবং আরও ২জন কোর্টে আত্মসমর্পন করেন। আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।’

Manual1 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code