প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১৫ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
৪ঠা জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বড়লেখা পুলিশের হাতে গ্রে ফ তা র কে এই জান্নাতুল ফেরদৌস চৌধুরী

editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ণ
বড়লেখা পুলিশের হাতে গ্রে ফ তা র কে এই জান্নাতুল ফেরদৌস চৌধুরী

Manual6 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
মৌলভীবাজারের কুলাউড়া থেকে গ্রেফতার নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেত্রী জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে (২৮) সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে পুলিশ। রবিবার (১৬ আগস্ট) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন।

Manual8 Ad Code

জানা গেছে, জান্নাতুল ফেরদৌস চৌধুরী (২৮)। তিনি কুলাউড়া উপজেলার ভাতাইয়া গ্রামের মৃত আব্দুল মুসাব্বির চৌধুরীর মেয়ে। তিনি সিলেট জেলা ছাত্রলীগের নেত্রী হিসেবে পরিচিত। তাঁর বড় বোন ফাতেহা ফেরদৌস চৌধুরী (পপি) কুলাউড়া উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী।

শনিবার (১৫ আগস্ট) বিকেলে কুলাউড়ার নিজ বাড়ি থেকে জান্নাতুল ফেরদৌসকে গ্রেফতার করে পুলিশ। পরে ওই রাতেই তাঁকে বড়লেখা থানাপুলিশের কাছে হস্তান্তর করা হয়।

Manual2 Ad Code

স্থানীয় সূত্রে জানা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে জান্নাতুল ফেরদৌস তাঁর বাড়ির পাশের ভাতাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দায় জাতীয় পতাকার পাশাপাশি কালো পতাকা উত্তোলন করেন। পরে বিদ্যালয়ের শহীদ মিনারে শেখ মুজিবুর রহমানের ছবি রেখে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসব কর্মসূচির ছবি ও ভিডিও ধারণ করে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেন। বিষয়টি পুলিশের নজরে এলে বিকেলে অভিযান চালিয়ে তাঁকে তাঁর নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ১১ এপ্রিল রাতে বড়লেখা পৌর শহরের উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের সামনের সড়কে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল বের করেন। ওই মিছিলে বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়ার পাশাপাশি প্রাণিসম্পদ দপ্তরের সীমানাদেয়ালে লাল রং দিয়ে রাজনৈতিক স্লোগান লেখা হয়। এ ঘটনায় পরদিন ১২ এপ্রিল সন্ত্রাসবিরোধী আইনে ১৫ জন চিহ্নিত নেতা-কর্মীসহ ১৪০ থেকে ১৫০ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা করে পুলিশ। মামলাটি তদন্তের সময় বড়লেখায় ওই মিছিল ও দেয়াললিখনের ঘটনায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীর সম্পৃক্ততার তথ্য পাওয়া যায় বলে জানিয়েছে পুলিশ।

Manual1 Ad Code

পুলিশ জানায়, জান্নাতুল ফেরদৌস চৌধুরী কুলাউড়া উপজেলা ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী। শনিবার রাত ৮টা ২০ মিনিটের দিকে কুলাউড়া থানাপুলিশের সহায়তায় তাঁকে গ্রেফতার করা হয়। পরে বড়লেখা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রাসেল আহমেদ তাঁকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় (মামলা নম্বর-৯) গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, ‘২০২৫ সালে ছাত্রলীগের মিছিলে অংশ নেওয়া ও দেয়াললিখনের অভিযোগে দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জান্নাতুল ফেরদৌস চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে। রবিবার বিকেল ৩টার দিকে বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে তাঁকে জেলহাজতে পাঠানো হয়।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual4 Ad Code