প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারের পুরুষপালে ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে সেবা

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ১১:০৮ পূর্বাহ্ণ
বিয়ানীবাজারের পুরুষপালে ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশন কর্তৃক বিনামূল্যে সেবা

Manual8 Ad Code

 

সংবাদ বিজ্ঞপ্তি:

বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের উদ্যোগে এবং যুক্তরাজ্য প্রবাসী জাকির হোসাইন’র সৌজন্যে বিনামূল্যে মোবাইল ক্লিনিক সেবা প্রদান করা হয়েছে।

Manual6 Ad Code

মাথিউরার পুরুষপাল ওয়াসিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত চিকিৎসা ক্যাম্পে অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শতাধিক রোগীকে চিকিৎসা পরামর্শ প্রদান করা হয়।

Manual8 Ad Code

এ সময় জরায়ুমুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং (ভায়া ও সিবিই), ডায়াবেটিস নির্ণয়, পায়ুপথের বিভিন্ন রোগের প্রাথমিক পরীক্ষা ও অ্যানাল স্ক্রিনিং, ফিজিওথেরাপি ও রিহ্যাবিলিটেশন-সংক্রান্ত পরামর্শ এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করে কর্তৃপক্ষ।

Manual5 Ad Code

বিয়ানীবাজার ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের সিইও এন্ড এমডি মোহাম্মদ সাব উদ্দিন, স্থানীয় মুরুব্বি আলহাজ্ব কুতুব উদ্দিনসহ প্রমুখ ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Manual4 Ad Code

ক্যাম্পে সেবা গ্রহণকারী রোগীগণ বাড়ির কাছে বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা ও পরামর্শ পেয়ে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এই মহতী উদ্যোগের জন্য আয়োজক ও আর্থিক সহযোগিতাকারী প্রবাসী এবং বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতাল ফাউন্ডেশনের কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code