প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি

আর কত সুযোগ পাবেন সাব্বির?

editor
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ণ
আর কত সুযোগ পাবেন সাব্বির?

Manual3 Ad Code

ক্রীড়া প্রতিবেদক:

উদীয়মান ক্রিকেটারদের টুর্নামেন্ট এশিয়া কাপ রাইজিং স্টার্স। তরুণদের এই টুর্নামেন্টে বাংলাদেশের স্কোয়াডে জায়গা পেয়েছিলেন ‘বুড়ো’ সাব্বির রহমানও। তার অন্তর্ভুক্তি নিয়ে শুরু থেকেই ছিল আলোচনা সমালোচনা।

Manual3 Ad Code

 

Manual4 Ad Code

দীর্ঘদিন আন্তর্জাতিক ক্রিকেট খেলার অভিজ্ঞতা কাজে লাগিয়ে তিনি দলকে কঠিন পরিস্থিতি থেকে বের করে আনবেন, এমন প্রত্যাশা হয়তো ছিল টিম ম্যানেজমেন্টের। কিন্তু মাঠের পারফরম্যান্সে সেই আস্থার প্রতিদান দিতে পারেননি এই ব্যাটার।

Manual8 Ad Code

বাংলাদেশ ‘এ’ দলের হয়ে তিন ম্যাচের সবকটিতেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন। কেবল বাজে ব্যাটিং নয়, দৃষ্টিকটুও ছিল বটে। রাইজিং স্টার্স এশিয়া কাপে সাব্বির যা খেলেছেন তাতে করে নতুন করে প্রশ্নের জন্ম দিয়েছে—আর কত সুযোগ পাবেন? দীর্ঘ চার বছর জাতীয় দলের বাইরে থাকার পর সম্প্রতি অস্ট্রেলিয়ার টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ এবং ঘরোয়া লিগে (এনসিএল) একটি সেঞ্চুরি করে নির্বাচকদের নজরে এসেছিলেন তিনি।

Manual6 Ad Code

সেই পারফরম্যান্সের সুবাদে কাতারের দোহায় অনুষ্ঠিত এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্টে বাংলাদেশ ‘এ’ দলে জায়গা করে নেন সাব্বির। আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ২৮ রানের ইনিংস খেলেন, পরের ম্যাচগুলোতে পুরোপুরি ব্যর্থ হন তিনি। শ্রীলঙ্কা ‘এ’ দলের বিপক্ষে মাত্র ৩ রান এবং সর্বশেষ গতকাল মহাগুরুত্বপূর্ণ সেমিফাইনালে পাকিস্তান ‘এ’ দলের বিপক্ষে কোনো রান না করেই সাজঘরে ফেরেন।

এর আগে হংকং সিক্সেস টুর্নামেন্টেও বাংলাদেশের জার্সিতে খেলেছেন সাব্বির। সেখানেও তার পারফরম্যান্স ছিল দৃষ্টিকটু। ৪ ম্যাচে যথাক্রমে করেন ৮, ৩৯, ৭ ও ১৩ রান। জাতীয় দলের সাত নম্বর পজিশন কিংবা মিডল অর্ডারে জায়গা পাওয়ার জন্য তরুণরা মুখিয়ে আছেন, সেখানে সাব্বিরের এমন ব্যর্থতা নির্বাচকদের সিদ্ধান্তকেও প্রশ্নের মুখে ফেলছে। বিসিবির একজন কর্মকর্তা ঢাকা পোস্টকে বলেন, ‘সাব্বিরকে যথেষ্ট সুযোগ দেওয়া হয়েছে তবে সে ব্যর্থ। ভালো করলে জাতীয় দলে সুযোগ ছিল কিন্ত সেটা সে হারিয়েছে।’

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৭৮
৯১০১১১১৩৪১৫
১৬১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৯
৩০  

Manual1 Ad Code
Manual5 Ad Code