সিলেটে হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে যুবকের লা শ উদ্ধার
সিলেটে হাসপাতালের পরিত্যক্ত ভবন থেকে যুবকের লা শ উদ্ধার
editor
প্রকাশিত আগস্ট ১৭, ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ণ
Manual4 Ad Code
মাধবপুর প্রতিনিধি:
সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে মেডিকেল অফিসারের পরিত্যক্ত ভবন থেকে এক যুবকের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পরিচয় শনাক্তে ও মৃত্যুর প্রকৃত কারণ জানতে কাজ করছে পুলিশ।
সোমবার (১৭ আগস্ট) দুপুরে ওই পরিত্যক্ত বাসা পরিষ্কার করতে গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান আনসার সদস্য। পরে তিনি বিষয়টি পুলিশকে জানান। খবর পেয়ে মাধবপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
Manual3 Ad Code
পুলিশের ধারণা, মরদেহটি অন্তত এক মাস আগের হতে পারে। দীর্ঘদিন এ অবস্থায় থাকায় মরদেহটি অর্ধগলিত হয়ে গেছে।
Manual3 Ad Code
এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ তদন্তের পাশাপাশি বাকী আইনি প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে।