প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে ঘুরতে এসে সড়কে প্রা ণ গেল কিশোরীর

editor
প্রকাশিত আগস্ট ২৪, ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ণ
সিলেটে ঘুরতে এসে সড়কে প্রা ণ গেল কিশোরীর

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেট তামাবিল মহাসড়কে সিলেটগামী একটি গেইটলক বাস চাপায় মাদরাসা শিক্ষার্থী কিশোরী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিন জন। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিলেটের চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় এই ঘটনা ঘটে।

Manual6 Ad Code

নিহত ওই কিশোরী নুসরাত তাসনিম (১৫)। আহতরা হলেন- মোহাম্মদ আলী (৩০), সুমাইয়া আক্তার (২৬) এবং কুলসুম বেগম (৫৫)। তারা সকলেই ঢাকা যাত্রাবাড়ীর ধলাইপাড়ের বাসিন্দা। নুসরাত তার মামা ও খালার সাথে সিলেটের জাফলং ঘুরতে এসেছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানায়, ঢাকা যাত্রাবাড়ী থেকে সিলেটের জাফলয়ে ঘুরতে আসেন মোহাম্মদ আলীর বোন ও ভাগনিরা। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সিএনজি চালিত অটোরিকশা করে জাফলংয়ে যাওয়ার পথে চিকনাগুল গ্যাস ফিল্ডস মেইন গেইট এলাকায় পৌছামাত্র সিলেটগামী একটি গেইটলক বাস চাপা দেয়। এসময় সিএনজি চালিত অটোরিকশায় থাকা যাত্রীরা ছিটকে পড়েন। তখন ঘটনাস্থলে প্রাণ হারান যাত্রাবাড়ীর ধলাইপাড়ের একটি মাদরাসা শিক্ষার্থী নুসরাত তাসনিম।

এসময় তার সাথে থাকা মোহাম্মদ আলী, সুমাইয়া আক্তার, এবং কুলসুম বেগম গুরুতর আহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী হাসপাতাল কলেজের মর্গে প্রেরণ করা হবে বলে জানায়।

Manual8 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় চক্রবর্তী। তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হবে।’

Manual5 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code