প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রথম দিনেই রেকর্ড, কত আয় করল যশের ‘টক্সিক’?

editor
প্রকাশিত আগস্ট ২৭, ২০২৬, ১২:০১ অপরাহ্ণ
প্রথম দিনেই রেকর্ড, কত আয় করল যশের ‘টক্সিক’?

Manual2 Ad Code

 

Manual5 Ad Code

বিনোদন ডেস্ক:

কন্নড় সুপারস্টার যশ মানেই বক্স অফিসে চমক। এবার তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: এ ফেয়ারি টেল ফর গ্রোন-আপস’ মুক্তির প্রথম দিনেই বিশ্বজুড়ে ব্যাপক ব্যবসা করেছে। সিনেমাটির মোট আয়ের হিসাব করলে দেখা যায়, প্রথম দিনেই সিনেমাটির বিশ্বব্যাপী আয় ১৪০ কোটি রুপি ছাড়িয়েছে। তবে আয়ের এই বিশাল অঙ্কের পরও একটি বড় প্রশ্ন থেকেই যাচ্ছে— মোট কালেকশনের দৌড়ে যশের ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ‘কেজিএফ চ্যাপ্টার ২’-এর সঙ্গে কি পেরে উঠল ‘টক্সিক’?

 

বক্স অফিস ট্র্যাকার স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘টক্সিক’ বিশ্বব্যাপী ১৪০ কোটি ৭৫ লাখ রুপি আয় করেছে। ভারতে ২৪ হাজার ৫৭৯টি শো থেকে সিনেমাটির মোট আয় বা গ্রস কালেকশন দাঁড়িয়েছে ১২০ কোটি ৭৫ লাখ রুপিতে, যার মধ্যে নেট আয় ১০১ কোটি ১০ লাখ রুপি।

Manual4 Ad Code

বলে রাখা ভালো, ভাষাভিত্তিক আয়ের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখেছে সিনেমাটির হিন্দি সংস্করণ। প্রথম দিনেই শুধু হিন্দি বলয় থেকে আয় হয়েছে ৫৫ কোটি রুপি। এরপরই রয়েছে কন্নড় (২৩ কোটি ৩ লাখ), তেলুগু (১৬ কোটি), তামিল (৫ কোটি ৫ লাখ) এবং মালাইয়ালাম (১ কোটি ৩ লাখ রুপি)। মুক্তির আগেই ১৮ লাখ ৪৮ হাজার টিকিট বিক্রির মাধ্যমে ৭৩ কোটি ৪৩ লাখ রুপি তুলে নিয়েছিল ছবিটি, যা উদ্বোধনী দিনের বিশাল আয়ে বড় ভূমিকা রাখে।

দুই সিনেমার মোট আয়ের পার্থক্য ও বক্স অফিসের পরিস্থিতি তুলনা করলে স্পষ্ট একটি চিত্র পাওয়া যায়। বিশ্বব্যাপী ১৪০ কোটি রুপির বেশি আয় করে ‘টক্সিক’ দুর্দান্ত সূচনা করলেও এটি ‘কেজিএফ ২’-এর উদ্বোধনী উন্মাদনাকে পুরোপুরি ছুঁতে পারেনি। ২০২২ সালে মুক্তিপ্রাপ্ত ‘কেজিএফ ২’ ভারতীয় বক্স অফিসে ইতিহাস তৈরি করেছিল। বিশেষ করে হিন্দি ভার্সনে প্রথম দিনেই ৫৩ কোটি ৯৫ লাখ রুপি আয় করে সর্বকালের সেরা ওপেনিংয়ের খেতাব পেয়েছিল সেটি। ‘টক্সিক’ বিশ্বজুড়ে বিশাল আয় করলেও, প্রথম দিনের সামগ্রিক আয়ের মানদণ্ডে ‘কেজিএফ ২’-এর সেই ঐতিহাসিক অবস্থান এখনো অক্ষুণ্ণ রয়েছে।

 

আয়ের অঙ্কে সিনেমাটি বাজিমাত করলেও বিনোদন সমালোচকদের কাছ থেকে এটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে। সংবাদমাধ্যম ‘স্ক্রিন’-এর পর্যালোচনা অনুযায়ী, গোয়া ও ম্যাকাওয়ের চমৎকার লোকেশনে ধারণ করা হলেও সিনেমাটির অতিরিক্ত সহিংসতা ও অন্তহীন গোলাগুলির দৃশ্য দর্শকদের একপর্যায়ে বোরিং করে তুলতে পারে। স্বাধীনোত্তর গোয়ার পটভূমিতে নির্মিত এই সিনেমায় মূলত একজন গ্যাংস্টারের আনুগত্য, নৈতিকতা ও ঘুরে দাঁড়ানোর গল্প তুলে ধরা হয়েছে।

Manual5 Ad Code

গিতু মোহনদাসের পরিচালিত এই সিনেমায় যশকে দ্বৈত চরিত্রে দেখা গেছে। তার সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, নয়নতারা, হুমা কুরেশি, তারা সুতারিয়া ও রুক্মিণী বসন্ত। সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন রবি বাসরুর ও বিশাল মিশ্র।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code