প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ‘ক্রাইম পেট্রোল’, কেন বললেন মম?

editor
প্রকাশিত আগস্ট ২৫, ২০২৬, ০১:৩৩ অপরাহ্ণ
সোশ্যাল মিডিয়ায় ঢুকলেই ‘ক্রাইম পেট্রোল’, কেন বললেন মম?

Manual7 Ad Code

 

Manual6 Ad Code

বিনোদন ডেস্ক:

দেশে সাম্প্রতিক সময়ে একের পর এক হত্যাকাণ্ড, সহিংসতা ও নানা অপরাধের ঘটনায় উদ্বেগ বাড়ছে। এসব ঘটনার খবর ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। ফলে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলেই চোখে পড়ছে খুন, হত্যা ও সহিংসতার নানা খবর।

Manual5 Ad Code

সাম্প্রতিক এই পরিস্থিতি নজর এড়ায়নি অভিনেত্রী জাকিয়া বারী মমরও। সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক অপরাধের খবর দেখে উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।

সম্প্রতি নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে মম লিখেছেন, ‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখতেছি! আল্লাহ সবাইকে সুরক্ষিত রাখুক।’

অভিনেত্রীর এই ছোট্ট মন্তব্যেই সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে তার উদ্বেগের বিষয়টি স্পষ্ট হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবেশ করলেই যেখানে নানা ধরনের অপরাধ ও সহিংসতার খবর সামনে আসছে, সেই বাস্তবতাকেই প্রতীকীভাবে ‘ক্রাইম পেট্রোল’র সঙ্গে তুলনা করেছেন তিনি। একই সঙ্গে সবাইকে নিরাপদ রাখার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

Manual2 Ad Code

 

‘ক্রাইম পেট্রোল’ ভারতের জনপ্রিয় অপরাধভিত্তিক টেলিভিশন অনুষ্ঠান। বাস্তব বিভিন্ন ঘটনা অবলম্বনে নির্মিত এই অনুষ্ঠানে খুন, হত্যা, অপহরণসহ নানা ধরনের অপরাধের ঘটনা তুলে ধরা হতো। অপরাধের ঘটনাগুলোকে কেন্দ্র করে নির্মিত অনুষ্ঠানটির সঙ্গে অনেক দর্শকেরই পরিচিতি রয়েছে।

Manual1 Ad Code

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিনিয়ত ভেসে আসা অপরাধ ও সহিংসতার খবরের আধিক্য বোঝাতেই মম প্রতীকী অর্থে ‘ক্রাইম পেট্রোল’র প্রসঙ্গ টেনেছেন। তার বক্তব্যে মূলত ভার্চুয়াল জগতে অপরাধের খবরের ছড়াছড়ি নিয়ে হতাশা ও উদ্বেগই প্রকাশ পেয়েছে।

অভিনয়ের পাশাপাশি বিভিন্ন সময় সামাজিক ও সমসাময়িক বিষয় নিয়েও নিজের মতামত প্রকাশ করতে দেখা যায় জাকিয়া বারী মমকে। এবার দেশের সাম্প্রতিক সহিংসতা ও অপরাধের খবর নিয়ে তার সংক্ষিপ্ত মন্তব্যও সামাজিক যোগাযোগমাধ্যমে নজর কেড়েছে।

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual7 Ad Code