প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

১লা সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৯শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ০৫:১৭ পূর্বাহ্ণ
ট্রাকের ধাক্কায় দুমড়েমুচড়ে গেল মিনিবাস, প্রাণ হারাল ২৭ জন

Manual1 Ad Code

নিউজ ডেস্ক :
জিম্বাবুয়েতে একটি যাত্রীবাহী মিনিবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই খ্রিস্টান ধর্মাবলম্বী ছিলেন, তারা একটি গির্জার সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন। গত শুক্রবার (২৮ আগস্ট) রাতে রাজধানী হারারে থেকে প্রায় ১৪০ কিলোমিটার দক্ষিণে চিভু শহরের কাছে এ দুর্ঘটনা ঘটে।

দেশটির পুলিশের বরাতে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একটি ট্রাক অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মিনিবাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পর মিনিবাসটিতে আগুন ধরে যায় এবং এটি সম্পূর্ণ পুড়ে যায়। ঘটনাস্থলেই ২৩ জন নিহত হন।

Manual2 Ad Code

পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও চারজনের মৃত্যু হলে মৃতের সংখ্যা বেড়ে ২৭ জনে পৌঁছায়। এছাড়া অন্তত সাতজন আহত হয়েছেন।

Manual2 Ad Code

জিম্বাবুয়ে পুলিশ জানায়, বেপরোয়া গাড়ি চালানো, দুর্বল সড়ক অবকাঠামো এবং যানবাহনে অতিরিক্ত যাত্রী বহনের কারণে দেশটিতে প্রায়ই প্রাণঘাতী সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code