দোয়ারাবাজার প্রতিনিধি :
সুনামগঞ্জের দোয়ারাবাজারে মসজিদের ছাদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রিয়াজুল হক (৩৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার নরসিংপুর ইউনিয়নের নতুন সিরাজপুর গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত রিয়াজুল নতুন সিরাজপুর গ্রামের মৃত আব্দুল বারীর ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
Manual8 Ad Code
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) ভোরে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন রিয়াজুল। পরে দিনভর বাড়ি না ফেরায় সন্ধ্যা থেকে অনেক খোঁজাখুঁজির পর রাত সাড়ে ৮টার দিকে তার নিতর দেহ নতুন সিরাজপুর জামে মসজিদের দোতলায় ছাদের মেঝেতে পাওয়া যায়।
Manual1 Ad Code
দোয়ারাবাজার থানার ওসি তরিকুল ইসলাম তালুকদার জানান, খবর পেয়ে রাত ১১টার দিকে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।