বিয়ানীবাজারে যুবদল নেতা সুবাসের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা
বিয়ানীবাজারে যুবদল নেতা সুবাসের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা
editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ০২:৪৯ অপরাহ্ণ
Manual2 Ad Code
Manual4 Ad Code
সংবাদ বিজ্ঞপ্তি:
Manual2 Ad Code
বিয়ানীবাজার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দৌলা হোসেন সুবাসের বিরুদ্ধে একটি স্বার্থান্বেষী ও কুচক্রী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে স্থানীয় যুবদল।
Manual7 Ad Code
Manual3 Ad Code
এক যৌথ প্রতিবাদ বার্তায় উপজেলা যুবদলের দায়িত্বশীল নেতৃবৃন্দ জানান, দৌলা হোসেন সুবাস জাতীয়তাবাদী যুবদলের একজন রাজপথের পরীক্ষিত ও নিষ্ঠাবান সংগঠক। দীর্ঘদিন ধরে তিনি সংগঠনের আদর্শ ও শৃঙ্খলা বজায় রেখে সততার সাথে দায়িত্ব পালন করে আসছেন। তার ক্রমবর্ধমান সামাজিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি চিহ্নিত স্বার্থান্বেষী মহল তার ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় লিপ্ত হয়েছে।
নেতৃবৃন্দ স্পষ্ট ভাষায় বলেন, মনগড়া ও ভিত্তিহীন তথ্য ছড়িয়ে রাজপথের আন্দোলন-সংগ্রামের পরীক্ষিত সৈনিকদের মনোবল ভাঙা যাবে না। এসব ষড়যন্ত্রমূলক অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হচ্ছে। একই সাথে নেতৃবৃন্দ কঠোর হুশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজনৈতিকভাবে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে যারা চরিত্র হননের নিকৃষ্ট পথ বেছে নিয়েছে, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে আইনি ও সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হবে।