প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটের আদালতে হাজির করা হবে বিয়ানীবাজারের পল্লবকে

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ণ
সিলেটের আদালতে হাজির করা হবে বিয়ানীবাজারের পল্লবকে

Manual6 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual8 Ad Code

রাজধানী ঢাকায় গ্রেফতার হয়েছেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও নিষিদ্ধ আওয়ামীলীগ নেতা আবুল কাশেম পল্লব। শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার যে কোন সময় তাকে সিলেটের আদালতে হাজির করা হবে বলে জানা গেছে। তার বিরুদ্ধে কমপক্ষে ২০টি মামলা তদন্তাধীন আছে।

বিভিন্ন সূত্র জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী বিভিন্ন ঘটনায় তিনি বেশ আলোচিত ছিলেন। সর্বশেষ তার বিরুদ্ধে বিয়ানীবাজার থানায় সন্ত্রাস ও নাশকতামুলক কর্মকান্ডের অভিযোগে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে। তার নিজ এলাকা বিয়ানীবাজার, গোলাপগঞ্জ এবং সিলেট নগরীর বিভিন্ন থানায় এসব মামলা দায়ের করা হয়। পৃথক এসব মামলায় আইনশৃংখলা বাহিনীর বিভিন্ন ইউনিট আদালতের অনুমতি সাপেক্ষে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে। বেলা ১ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনো তাকে নিয়ে সিলেটের উদ্দেশ্যে রওয়ানা দেয়নি আইনশৃংখলা বাহিনী। তবে সিলেটে পৌঁছাতে দেরী হলে সোমবার ভোরে তাকে আদালতে সোপর্দ করা হতে পারে।  তবে সবকিছু নির্ভর করছে উর্দ্বতন পুলিশ কর্মকর্তাদের সিদ্ধান্তের উপর।

 

Manual5 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম জানান, পল্লবকে সিলেটে আনার প্রক্রিয়া চলছে। তার বিরুদ্ধে মোট কতটি মামলা তদন্তাধীন তা নিশ্চিত করে বলা যাচ্ছেনা। তবে দেশের বিভিন্ন থানায় খোঁজ নেয়া হচ্ছে।

Manual2 Ad Code

 

এদিকে পল্লবের অনুসারী নেতাকর্মীদের মধ্যে তার গ্রেফতারের খবরে বেশ উদ্বেগ লক্ষ করা গেছে। যুক্তরাজ্যে বসবাসরত তার চাচাতো ভাই জাকারিয়া আহমদ এক ফেসবুক পোস্টে নেতাকর্মী-সমর্থকদের ধৈর্য্য ধারনের আহবান জানিয়েছেন।

 

অপরদিকে সাবেক উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক আবুল কাশেম পল্লবের গ্রেফতারের খবরে উচ্ছ্বাস প্রকাশ করছেন বিএনপি-জামায়াতসহ অন্যান্য সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Manual4 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual4 Ad Code