প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৯ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৭শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

বিয়ানীবাজারে ১৮শ’ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১

editor
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৬, ০২:৪৩ অপরাহ্ণ
বিয়ানীবাজারে ১৮শ’ পিস ইয়াবা জব্দ, গ্রেফতার ১

Manual8 Ad Code

 

স্টাফ রিপোর্টার:

Manual7 Ad Code

 

Manual8 Ad Code

বিয়ানীবাজার থানা পুলিশের মাদক বিরোধী অভিযান ব্যাপক সাড়া ফেলেছে। নিয়মিত অভিয়ানে প্রায় প্রতিদিনই ধরা পড়ছে ইয়াবাসহ অন্যান্য মাদক।

 

রবিবার ভোরে বিয়ানীবাজার থানা পুলিশ এর একটি আভিযানিক দল ১৮শ’ পিস ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে।

 

পুলিশ জানায়, সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার জকিগঞ্জ সার্কেল এর তদারকিতে ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিমের নির্দেশনায় চারখাই পুলিশ ক্যাম্প এর সামনে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়। এ সময় ১৮শ’ পিস ইয়াবা ট্যাবলেট জব্দসহ ১ জন আসামি আটক করা হয়। জব্দকৃত ইয়াবার মূল্য অনুমান ৪ লক্ষ ৮০ হাজার টাকা। এ ঘটনায় জকিগঞ্জ থানার আমবাড়ি গ্রামের মৃত আরজদ আলীর ছেলে কামাল মিয়া (৪৫)-কে গ্রেফতার করা হয়। চারখাই ক্যাম্পের এসআই হোসাইন অভিযানে নেতৃত্ব দেন।

 

Manual2 Ad Code

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল করিম বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে যথাযথ আইনে মামলা রুজু করা হয়েছে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual6 Ad Code