প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৩১শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
১৮ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

হবিগঞ্জে হাসপাতালের সিড়িতেও চলছে চিকিৎসা

editor
প্রকাশিত আগস্ট ৩১, ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ণ
হবিগঞ্জে হাসপাতালের সিড়িতেও চলছে চিকিৎসা

Manual4 Ad Code

নিজস্ব প্রতিবেদক:
দিন দিন হাম আক্রান্ত রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হবিগঞ্জ জেলায়। এরই মধ্যে ২৫০ শয্যা জেলা সদর আধুনিক হাসপাতালে শয্যা সংখ্যার তিনগুণেরও অধিক রোগী ভর্তি রয়েছে। যে কারণে হাম ওয়ার্ডের বাহিরের মেঝেতে ও সিড়িতে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এছাড়াও বিপুল সংখ্যক রোগীকে চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে ডাক্তার ও নার্সরা।

Manual6 Ad Code

এদিকে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর এর দেয়া তথ্যমতে হবিগঞ্জ জেলায় হামে আক্রান্ত হয়ে মোট ২০ জনের মৃত্যু হয়েছে। তাদের বেশিরভাগের সিলেট অথবা ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। সবশেষ গত বৃহস্পতিবার সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় মাহবুব রহমান নামে ১৪ মাস বয়সি এক শিশু। যে জেলার চুনারুঘাট উপজেলার বাসিন্দা।

Manual3 Ad Code

২৫০ শয্যা জেলা সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হাম আক্রান্ত রোগীদের জন্য ২০ শয্যার ওয়ার্ড স্থাপন করা হলেও বর্তমানে ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৭৫ জন রোগী। যে কারণে ওয়ার্ডে স্থান না হওয়ায় মেঝে ও হাসপাতালের সিড়িতেও চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এই পর্যন্ত মোট ৯২ জন রোগীকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ও ঢাকায় প্রেরণ করা হয়েছে। মোট ভর্তি হয়েছে ২ হাজার ৪শ ২ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২৩শ ৭ জন।

সরেজমিনে হাসপাতালের হাম ওয়ার্ডে গিয়ে দেখা যায়- মাত্র ২০ শয্যার ওয়ার্ডে বিপুল সংখ্যক রোগী গাদাগাদি করে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা এতটাই যে হাসপাতালের মেঝেতেও জায়গা নেই। তাই বাধ্য হয়ে অনেকেই শিশুদের নিয়ে হাসপাতালের সিড়িতে বসে চিকিৎসা গ্রহন করছেন।

Manual8 Ad Code

রোগীর স্বজনরা অভিযোগ করে জানান- আমরা এত কষ্ট করে রোগী নিয়ে হাসপাতালে পড়ে রয়েছি। অথচ হাসপাতাল থেকে কোন ঔষধ দেয়া হচ্ছে না। সব ঔষধ বাহির থেকে কিনে আনতে হচ্ছে।

হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ আমিনুল হক সরকার বলেন, রোগীর সংখ্যা বেশি হওয়ায় আমাদের চিকিৎসকদের সেবা হিতে হিমশিম খেতে হচ্ছে। তাই শিশুদের নিয়মিত টিকাদান নিশ্চিত করার পাশাপাশি জ্বর, শরীরে লালচে দানা, কাশি বা চোখ লাল হওয়ার মতো উপসর্গ দেখা দিলে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

Manual3 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১  

Manual1 Ad Code
Manual2 Ad Code