নিজস্ব প্রতিবেদক:
নানা সমালোচনা ও বিতর্কের পর সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ওসি মনির হোসেনকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে সিলেট মহানগর পুলিশ কমিশনার মো. সারোয়ার মূর্শেদ শামীমের স্বাক্ষরিত চিঠিতে তাকে প্রত্যাহার করা হয়েছে।
ওসি মনির হোসেনকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। মনির হোসেনের স্থলাভিষিক্ত এখনো কাউকে করা হয়নি।
Manual1 Ad Code
এ বিষয়ে পুলিশ কমিশনার মো. সারোয়ার মোর্শেদ শামীম বলেন, প্রশাসনিক কারণে বিভিন্ন সময় বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়। প্রশাসনিক কারণেই তাকে প্রত্যাহার করা হয়েছে।
উল্লেখ্য, ওসি মনিরের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, অধস্তন পুলিশ সদস্যদের মানসিক নির্যাতন এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠে।
Manual1 Ad Code
ওসি মনির হোসেনের বিরুদ্ধে আগে ওঠা অভিযোগের বিষয়ে জানতে চাইলে পুলিশ কমিশনার বলেন, ওই অভিযোগগুলোর তদন্ত চলমান আছে।
জানা গেছে, ২০২৪ সালের ৫ আগস্টের পর সিলেট মহানগর পুলিশের শাহপরান থানার ওসি হিসাবে যোগ দিয়েছিলেন মনির হোসেন। পরে তাকে মোগলাবাজার থানায় বদলি করা হয়েছিল।