প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২৫শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

editor
প্রকাশিত অক্টোবর ২৪, ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ণ
গোলাপগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সাথে চেয়ারম্যান পদপ্রার্থী লিটনের শুভেচ্ছা বিনিময়

Manual8 Ad Code

গোলাপগঞ্জ প্রতিনিধি :
গোলাপগঞ্জ প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করছেন সিলেট জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক ও উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী লিটন আহমদ।
শুক্রবার (২৩ অক্টোবর) রাতে পৌর শহরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

শুভেচ্ছা বিনিময়কালে লিটন আহমদ বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তাঁরা এলাকার সমস্যা, সম্ভাবনা ও সাধারণ মানুষের সুখ-দুঃখের কথা তুলে ধরেন। একটি এলাকার উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি বিশ্বাস করি, সাংবাদিকদের সঙ্গে সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার উন্নয়নকে আরও এগিয়ে নেওয়া সম্ভব।’
তিনি আরও বলেন,’আমি চেয়ারম্যান নির্বাচিত হই বা না হই, সাংবাদিকদের সম্মান করি এবং তাঁদের গঠনমূলক পরামর্শকে সবসময় গুরুত্ব দেব। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে সাংবাদিকদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই।’

এসময় গোলাপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এনামুল হক এনামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী, সহসাধারণ সম্পাদক মো.আব্দুল আজিজ বাবর, কোষাধ্যক্ষ আনোয়ার হুমায়ুন, প্রচার সম্পাদক ফাহিম আহমদ, ক্রীড়া সম্পাদক তামিম আহমদ, সাংস্কৃতিক সম্পাদক ফাহাদ হোসাইন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সামিল হোসেন, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সালমান কাদের দিপু, কার্যনির্বাহী সদস্য বাবর জোয়ারদার, মো: মাহদী রহমান, আব্দুল জলিল, ছাত্রনেতা সুলতান মাহমুদ, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক আজহার উদ্দিন সাকেল, পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক সুহেদ আহমদ, যুবদল নেতা শাপলু আহমদ প্রমুখ।

Manual3 Ad Code

অনুষ্ঠানে লিটন আহমদ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানান এবং যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual5 Ad Code