প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

২২শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে জ ব্দ ৭২ লাখ টাকার পণ্য

editor
প্রকাশিত অক্টোবর ২২, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
সিলেটে জ ব্দ ৭২ লাখ টাকার পণ্য

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
সিলেটে পৃথক অভিযান চালিয়ে ৭২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ- বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) ও বিজিবি ১৯ ব্যাটালিয়ন। বুধবার (২২ অক্টোবর) মধ্যরাত থেকে শুরু করে ভোর পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়েছে।

বিজিবি জানায়, বিজিবি সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কালাসাদেক, প্রতাপপুর, দমদমিয়া, সোনারহাট, বিছনাকান্দি, নোয়াকোট, সংগ্রাম বিওপির সদস্যরা নিজেদের আওতাভুক্ত সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ২৭ লাখ ৩৪ হাজার ৯শ’ ৫৯ টাকার ভারতীয় পণ্য জব্দ করে। এসব পণ্যের মধ্যে রয়েছে মদ, গরু, ফল, কম্বল, কসমেটিক্স, সবজি, চকলেট, বাসমতি চাল, আলু, জুস, দুধ, বিছনার চাদর, ফুচকা,মধু, বিস্কুট, বিড়ি, চা-পাতা এবং বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশী লেডিস সোয়েটার আটক করতে সক্ষম হয়।

এদিকে বিজিবি জকিগঞ্জ ব্যাটালিয়নের রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কানাইঘাট থানার সুরইঘাট বিওপির একদল সদস্য দিঘীরপাড় এলাকায় অভিযান চালিয়ে ৮০০ কেজি ভারতীয় চা পাতা ও একটি পিকআপ জব্দ করা হয়। জব্দকৃত চা পাতা ও পিকআপের সিজার মূল্য ধরা হয়েছে ২৪ লাখ টাকা।

Manual4 Ad Code

একই রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় লালাখাল ও সোনারখেওর বিওপির সদস্যবৃন্দ পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ১৪টি ভারতীয় গরু, ১৫০ কেজি চিনি, ১৩২০ কেজি টমেটো ও ১টি মোটরসাইকেল জব্দ করতে সক্ষম হয় যা সিজার মূল্য ধরা হয়েছে ১০ লাখ ১৭ হাজার ৫০০ টাকা।

Manual7 Ad Code

এ ব্যাপাওে বিজিবি সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, জব্দকৃত পণ্যের বিষয়ে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ প্রক্রিয়াধীন।

Manual8 Ad Code

তিনি আরও জানান. চোরাচালান প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৭৮৯১০১১
১১৩৪১৫১৬১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৯৩০৩১  

Manual1 Ad Code
Manual8 Ad Code