প্রকাশনার ১৬ বছর

রেজি নং: চ/৫৭৫

৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

সিলেটে দ্বিতীয় বিয়ে করে বিপাকে যুক্তরাষ্ট্র প্রবাসী

editor
প্রকাশিত সেপ্টেম্বর ৫, ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ণ
সিলেটে দ্বিতীয় বিয়ে করে বিপাকে যুক্তরাষ্ট্র প্রবাসী

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক :
আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে প্রতারণার মাধ্যমে ফের বিয়ের পিঁড়িতে বসেন এবং সাংসারিক জীবন শুরু করেন যুক্তরাষ্ট্র প্রবাসী এক নারী। কিন্তু পরবর্তীতে দ্বিতীয় স্বামী বিষয়টি জানতে পেরে ওই নারীর বিরুদ্ধে মামলা দায়ের করলে শেষ পর্যন্ত আলোচিত ওই প্রবাসী নারীর ঠাঁই হলো কারাগারে। প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় শারমিন সুরভী মৌসুমী নামের ওই নারীকে এক বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন আদালত।

Manual6 Ad Code

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) সিলেটের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এ রায় দেন।

Manual1 Ad Code

কারাদণ্ডিত শারমিন সুরভী মৌসুমী যুক্তরাষ্ট্র প্রবাসী হলেও তিনি জন্মসূত্রে বাংলাদেশি। এদিকে আগের বিয়ে ও সন্তানের তথ্য গোপন করে নতুন করে দ্বিতীয় বিয়ে করায় সিলেটের সাধারণ জনগনের কাছে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

ঘটনার বিবরণ উল্লেকৃত মামলায় নথিতে দেখা যায়, পূর্বের বিয়ের বিষয়টি গোপন রেখে তিনি জাকের আহমেদ নামের এক ব্যক্তির সঙ্গে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়ের কিছুদিন পর জাকের আহমেদ জানতে পারেন, শারমিন এর আগেও বিবাহিত ছিলেন এবং তার সন্তানও রয়েছে। বিষয়টি জানার পর নিজেকে প্রতারণার শিকার বলে দাবি করে ন্যায়বিচারের আশায় আদালতের দ্বারস্থ হন জাকের আহমেদ। তার দায়ের করা মামলার পর দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ডাদেশ দেন।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আব্দুর রহমান আফজাল রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ‘মামলার দীর্ঘ বিচার প্রক্রিয়ায় বাদী ও সাক্ষীদের জবানবন্দি গ্রহণের পাশাপাশি প্রয়োজনীয় নথিপত্র পর্যালোচনা করা হয়। এসব সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত শারমিন সুরভী মৌসুমীকে দোষী সাব্যস্ত করেন।’ তিনি আরও জানান, ‘এ মামলায় শারমিনের পরিবারের আরও কয়েকজন সদস্যকে আসামি করা হয়েছিল। তবে রায়ে তাদের বিষয়ে আদালত ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন।’

Manual2 Ad Code

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১৩
১৫১৬১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
৩০  

Manual1 Ad Code
Manual8 Ad Code